শিরোনাম
◈ ভারত কোটি টাকা আয় করবে, আর বঞ্চিত হ‌বে ওয়েস্ট ইন্ডিজ? ◈ হুতির হামলা আম‌লে নি‌চ্ছে না  সৌ‌দি আরব, যথাসময়ে এশিয়ান কাপ ফুটবল আয়োজনের ঘোষণা ◈ উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নিখুঁত হামলা, চাপে যুক্তরাষ্ট্রের যুদ্ধপরিকল্পনা ◈ গণপিটুনিতে ৯ মাসে ১৭১ মৃত্যু, ‘মব’ কি সংঘবদ্ধ অপরাধের নতুন কৌশল? ◈ প্রতিদ্বন্দ্বী তুরস্কের বাজারেও বাড়ছে বাংলাদেশের পোশাকের চাহিদা ◈ বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গড়তে চায় বিএনপি ◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৯ মে, ২০২১, ০৯:২১ রাত
আপডেট : ২৯ মে, ২০২১, ০৯:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাতক্ষীরায় কাফনের কাপড় পরে টেকসই বেড়িবাঁধের দাবি করা তরুণকে মারধরের অভিযোগ

মো. আসাদুজ্জামান :[২] প্রত্যক্ষদর্শীরা জানান, উপকূলের জনগোষ্ঠীকে রক্ষার জন্য কাফনের কাপড় পড়ে টেকসই বাঁধ নির্মাণের দাবি জানিয়ে শুক্রবার সকালে অবস্থান কর্মসূচি পালন করে স্থানীয়রা।

[৩] ম্যানগ্রোভ স্টুডেন্ট সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত এই অবস্থান কর্মসূচিতে ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত উপকূলীয় জনপদের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীসহ কয়েকশ মানুষ অংশ নেন।

[৪] শনিবার সকাল থেকে স্থানীয় গ্রামবাসীরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ভাঙন কবলিত ঝাঁপা অংশের উপকূল রক্ষা বাঁধের সংস্কার কাজ শুরু করে।
[৫] এসময় কাজে নিয়োজিত গ্রামবাসীদের উৎসাহিত করতে স্বেচ্ছাসেবী ঐ সংগঠনের কয়েকজন কর্মী একটি অনলাইন পোর্টালে লাইভ টেলিকাস্ট করতে শুরু করে।
[৬] এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান শাহিনকে শত শত গ্রামবাসীর সামনে মারতে শুরু করেন। তাৎক্ষণিক গ্রামবাসীরা এগিয়ে এসে শাহিনসহ তার সহকর্মীদের নিরাপদে সরিয়ে নিয়ে যান।

[৭] ঘটনার প্রত্যক্ষদর্শী হাবিবুল্লাহ গাজী ও মুজিবর রহমান জানান, আগের দিন বাঁধ এর দাবিতে কর্মসূচি পালন করায় চেয়ারম্যান সবার সামনে শাহিনকে মেরেছে। শাহিনকে মেরে পরবর্তীতে উপকূল নিয়ে কোন কর্মসূচি পালন করলে দেখে নেয়ারও হুমকি দিয়েছে।

[৮] মারধরের বিষয়ে জানার জন্য পদ্মপুকুরের ইউপি চেয়ারম্যান অ্যাড. আতাউর রহমানের মুঠোফোনে বার বার কল দেয়া হলে তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

[৯] এসময় তার মুঠোফোনে ক্ষুদেবার্তা পাঠিয়েও কোনভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি। সম্পাদনা : মুরাদ হাসান

  • সর্বশেষ