শিরোনাম
◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ এক-এগারো রহস্যে নতুন মোড়: গ্রেপ্তার দুই জেনারেলের মুখে চাঞ্চল্যকর তথ্য ◈ ১১ জেলায় নতুন ডিসি নিয়োগ ◈ প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার ◈ আসন্ন সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা করবে এনসিপি, রাতে জরুরি সংবাদ সম্মেলন ◈ ৫০০ টাকার ভাড়া নিয়ে টানাপোড়েন: চিকিৎসা না পেয়ে নবজাতকের মর্মান্তিক মৃত্যু ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির সামনে থেকে সরিয়ে দিলো যুবদল নেতা নয়নকে, ভিডিও ভাইরাল ◈ আগের নীল পোশাকে ফিরতে যাচ্ছে পুলিশ, নতুন ইউনিফর্মে অসন্তোষ! ◈ ছাত্র আন্দোলনের মামলায় ৬৩% আসামি নির্দোষ: পিবিআইয়ের তদন্তে মিলছে না অভিযোগের প্রমাণ ◈ আচমকা বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী 

প্রকাশিত : ২৯ মে, ২০২১, ০৭:৪৫ বিকাল
আপডেট : ২৯ মে, ২০২১, ০৭:৪৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেবে ভারত

রাকিবুল রিফাত: [২] শুক্রবার কেন্দ্রীয়ভাবে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। তিনটি দেশ থেকে আসা হিন্দু, শিখ, জৈন এবং বৌদ্ধদের ভারতীয় নাগরিত্ব দেওয়া হবে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয় গুজরাট, রাজস্থান, ছত্তিসগড়, হরিয়ানা, পাঞ্জাবে বসবাসকারী অমুসলিমদের জন্য এই ঘোষণা কার্যকর হবে। হিন্দুস্থান টাইমস

[৩] এই ঘোষণা দেওয়ার পর এসব রাজ্যের অমুসলিম শরণার্থীদের দ্রুত আবেদন করতে বলা হয়েছে। নাগরিকত্ব আইন ১৯৫৫ এবং ২০০৯ সালের নাগরিকত্ব সংশোধন আইনের আওতায় এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

[৪] এছাড়া মোদি সরকার ক্ষমতায় আসার পর ২০১৯ সালে নতুন সংশোধনী নাগরিকত্ব আইন আনে। এর মাধ্যমে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা অমুসলিমরা সহজেই ভারতের নাগরিকত্ব পাবে। কিন্তু নতুন এই আইন নিয়ে বেশ কিছু রাজ্য সরকারের সমর্থন পেতে ব্যর্থ হয় কেন্দ্রীয় সরকার। সম্পাদনা : রাশিদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়