শিরোনাম
◈ ল্যাবে তৈরি ভয়ংকর মাদক ‘কুশের’ ভয়ংকর বিস্তার, আসক্ত হচ্ছে শিক্ষিত তরুণরা ◈ সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা ও সংস্কারের নির্দেশ ◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত ◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে জরুরি নির্দেশনা

প্রকাশিত : ২৯ মে, ২০২১, ০৫:৪৫ বিকাল
আপডেট : ২৯ মে, ২০২১, ০৫:৪৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৯৯৯ এ ফোন কলে পুলিশের সহায়তায় হয়রানি থেকে রক্ষা পেলেন বাস যাত্রী

সুজন কৈরী: [২] জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন কলে ডিএমপির ট্রাফিক পুলিশের সহায়তায় বাসে হয়রানি থেকে রক্ষা পেয়েছেন একজন একজন বাস যাত্রী। ভুক্তভোগী হচ্ছেন নজরুল ইসলাম।

[৩] বুধবার রাত সাড়ে ৮ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শনির আখড়ায় দায়িত্বরত সার্জেন্ট মো. মুহিদুল ইসলামের ভূমিকায় অনাবিল পরিবহন বাস যাত্রী নজরুল হয়রানি থেকে রক্ষা পেয়েছন। মুহিদুল ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের ডেমরা জোনে কর্মরত আছেন।

[৪] ডিএমপির মিডিয়া সেন্টারের এডিসি ইফতেখায়রুল ইসলাম জানান, বুধবার রাতে ভিকটিম নজরুল ও তার ভাই নিলয় মালিবাগ থেকে অনাবিল পরিবহনের একটি বাসে ওঠেন। তিনি বাসের ভাড়ার জন্য ১ হাজার টাকার নোট দেন। বাসের সুপার ভাইজার ভাড়ার টাকা বাদে বাকী টাকা না দিয়ে চালকের সঙ্গে কথা বলে নেমে যান। ভিকটিম নজরুল, চালক ও হেল্পারের কাছে একাধিকবার বাকি টাকা ফিরিয়ে দিতে বললে তারা উল্টো ভিকটিমের সাথে দুর্ব্যবহার করেন।

[৫] কোন উপায় না পেয়ে ভিকটিম নজরুল ৯৯৯ এ ফোন দেন। সেখান থেকে তাৎক্ষণিক বিষয়টি ট্রাফিক পুলিশকে অবগত করা হয়। দায়িত্বরত সার্জেন্ট মুহিদুল তথ্য পেয়ে অনাবিল পরিবহনের বাসটি থামিয়ে ভুক্তভোগী নজরুলের সমস্যার সমাধান করেন।

[৬] দ্রুত বিষয়টি সমাধান করায় ভুক্তভোগী নজরুল সার্জেন্ট মুহিদুলসহ বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ জানান।

 

  • সর্বশেষ