শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, কি বরফ গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ২৯ মে, ২০২১, ০৫:০৬ বিকাল
আপডেট : ২৯ মে, ২০২১, ০৫:০৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শেখ রাসেলের স্বপ্ন ছিল বড় হয়ে সে আর্মিতে যোগ দেবে: প্রধানমন্ত্রী

বাশার নূরু: [২] শেখ রাসেলের সেনা কর্মকর্তা হওয়ার স্বপ্ন পূরণ না হওয়ার আক্ষেপ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

[৩] জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে শনিবার সকালে সশস্ত্র বাহিনীর এক অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ আক্ষেপ করেন প্রধানমন্ত্রী। তার বক্তব্যে উঠে আসে ১৯৭৫ সালের ১৫ আগস্ট প্রসঙ্গ।

[৪] তিনি বলেন, আমি আর আমার ছোট বোন বিদেশে থাকায় বেঁচে যাই। এরপর বহুদিন আসতে পারিনি দেশে। কিন্তু দেশে এসেই জাতির পিতা যে আদর্শ নিয়ে বাংলাদেশ স্বাধীন করেছিলেন, সে আদর্শ নিয়েই স্বাধীন দেশ গড়ে তোলার প্রচেষ্টা চালাই। ২১ বছর পর যখন সরকার গঠন করি, তখন সেনাবাহিনী যেন আরও আধুনিক ও প্রশিক্ষিত হয়, সে উদ্যোগ গ্রহণ করি। জাতির পিতা ১৯৭৪ সালে প্রতিরক্ষা নীতিমালা আমাদের দিয়েছিলেন। তার ভিত্তিতে আমরা ফোর্সেস গোল ২০২১ প্রণয়ন করে তা বাস্তবায়ন করেছি।

[৬] তিনি বলেন, দ্বিতীয়বার যখন সরকারে আসি, তখন আমরা ফোর্সেস গোল ২০৩০ প্রণয়ন করি এবং তা বাস্তবায়ন করে যাচ্ছি। গত ১২ বছরে আমাদের দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী অর্থাৎ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, পুলিশ বাহিনীসহ প্রত্যেকটা প্রতিষ্ঠানকে উন্নত করা, আধুনিক করার পদক্ষেপ আমরা নেই। আমরা এমনভাবে ট্রেনিং নেয়ার ব্যবস্থা করি যেন বিশ্বশান্তি রক্ষায়, দেশের ভেতরে শান্তি ও নিরাপত্তা রক্ষায় আন্তরিকভাবে কাজ করতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়