শিরোনাম
◈ দেশজুড়ে ডিলার নিয়োগ দিচ্ছে টিসিবি, আবেদন করবেন যেভাবে ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ওআইসির সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী ◈ আবার হামলা হলে পারমাণবিক অস্ত্রের পথে হাঁটতে পারে ইরান ◈ এশিয়ার নতুন অর্থনৈতিক বাস্তবতা বিশ্বকে যে সতর্কবার্তা দিচ্ছে ◈ সংবাদ স‌ম্মেল‌নে বি‌সি‌বি সভাপ‌তির ঘোষণা, অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশের সেরা খে‌লোয়াড় পাবেন গাড়ি ◈ পা‌কিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলাদেশের দ্বিতীয় টেস্ট স্কোয়াড ঘোষণা  ◈ বাংলা‌দে‌শি আম্পা‌য়া‌রের আ‌রো ১ বছর মেয়াদ বাড়া‌লো আইসিসি ◈ মিরপুরে টাইগারদের দাপট, নাহিদের তোপে হার পাকিস্তানের ◈ পাঁচ বছরে সাড়ে আট লাখ থেকে তিন লাখ, শেয়ারবাজারে নিঃস্ব ক্ষুদ্র বিনিয়োগকারীরা! ◈ একসময় চারদিকে আওয়ামী লীগের সমর্থক দেখা গেলেও এখন পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে: সাকিব আল হাসান

প্রকাশিত : ২৯ মে, ২০২১, ০৯:২৫ সকাল
আপডেট : ২৯ মে, ২০২১, ০৯:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইউরোর আগে নিজেদের ঝালিয়ে নিতে আজ রাতে মাঠে নামছে ইতালি

স্পোর্টস ডেস্ক : [২] ইউরো চ্যাম্পিয়নশিপের আগে প্রীতি ম্যাচে মাঠে নামবে ইতালি। প্রতিপক্ষ স্যান মারিনো। শনিবার (২৯ মে) ইতালির সারদেনিয়া অ্যারেনায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে ১টায়।

[৩] ১১ জুন থেকে শুরু হবে ইউরোপের ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর ইউরো চ্যাম্পিয়নশিপ। ইউরোর আগে নিজেদের ঝালিয়ে নিতে কঠোর অনুশীলনে ব্যস্ত ইতালি। রাশিয়া বিশ্বকাপের দুঃসহ স্মৃতি এখনও মনের কোনে কাঁটা হয়ে আছে ইতালিয়ান সমর্থকদের। ৫৪ বছর পর বিশ্বকাপের বাছাইপর্ব পাড়ি দিতে পারেনি আজ্জুরিরা। পুরো দুনিয়া যখন ফুটবলের উন্মাদনায় মত্ত। তখন অন্যের খেলা দেখেই সান্ত্বনা খুঁজে নিতে হয়েছে ইতালিকে।

[৪] সে ক্ষত ভোলেনি সমর্থকরা। ইউরোতে আর সে পথে হাটেনি ইতালি। বিশ্বকাপের ব্যর্থতা ইউরোতে ভালো করে ঘোচাতে চায় আজ্জুরিরা। এবারের ইউরোতে ইতালি আছে গ্রুপ ‘এ’-তে। এখানে আজ্জুরিদের প্রতিপক্ষ তুরস্ক, সুইজারল্যান্ড ও ওয়েলস। মোটামুটি কঠিন গ্রুপেই পড়েছে মানচিনির দল। আসর সামনে রেখে ৩৩ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ রবার্তো মানচিনি। ইউরোর আগে রাতে প্রথম প্রস্তুতি ম্যাচে স্যান মারিনোর সঙ্গে ম্যাচ জিতেই আত্মবিশ্বাস বাড়ানোর লক্ষ্য আজ্জুরিদের।

[৫] প্রস্তুতি ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করে পরে ২৬ সদস্যদের দল দিবেন মানচিনি। এর আগে ৩৩ সদস্যের দলে দীর্ঘদিন পর সুযোগ করে নেন কিয়েল্লিনি ও বোনুচ্চি। দলে সুযোগ দেওয়া হয়েছে মার্কো ভেরাত্তিকে। - গোল ডটকম/ সময়টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়