শিরোনাম
◈ কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা রহস্যজনক হত্যাকাণ্ডের ঘটনায় আটক ৫ ◈ রাশিয়া যা পারল না তা করে দেখাল চিন: তাইঝৌ ডেস্ট্রয়ারের পুনর্জন্ম, মিনিটে ছুড়বে ৩০ ক্ষেপণাস্ত্র ◈ “চীনের বিজ্ঞানীদের নতুন আবিষ্কার: সমুদ্র থেকে ইউরেনিয়াম শিকারে ‘প্রিডেটর’ ম্যাটেরিয়াল” ◈ বিএনপি ছেড়ে নেতাদের স্রোত, দুই মাসেই চাপে সরকার, রাজপথে সক্রিয় বিরোধীরা ◈ জামিন পেলেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা লাভলু ◈ গত ১৮ মাস যে আরামে ছিলেন, সেই আরাম এখন আর হচ্ছে না: বিরোধী দলকে প্রতিমন্ত্রী (ভিডিও) ◈ এবার রাজশাহীর সরকারি কলেজের জুতাপেটার ঘটনায় সেই নারী শিক্ষক বরখাস্ত ◈ প্রণোদনার ওপর কর প্রত্যাহারের দাবি বিটিএমএ’র ◈ ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত রাখার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রী আ‌মিনুল হ‌কের ◈ ৮০ লাখ ব্যক্তি রিটার্ন দেয়নি, তালিকা করে ডিজিটাল পদ্ধতিতে নোটিশ যাবে

প্রকাশিত : ২৯ মে, ২০২১, ১২:২০ রাত
আপডেট : ২৯ মে, ২০২১, ১২:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্ল্যাক ও হোয়াইট ফাঙ্গাস থেকে বাঁচতে কী করবেন?

আতাউর অপু: করোনাকালে বাড়ছে ব্ল্যাক ও হোয়াইট ফাঙ্গাসের সম্ভাবনা। এরইমধ্যে ব্ল্যাক ফাঙ্গাসে অনেকে আক্রান্ত হয়েছেন এবং মারাও গেছেন। অন্যান্যদের চেয়ে ডায়াবেটিস রোগীদের ব্ল্যাক ফাংগাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। কারণ তাদের রোগ প্রতিরোধক্ষমতা এমনিতে কম থাকে।

করোনাতে এমনিতে রোগ প্রতিরোধক্ষমতা কমে যায়। আর করোনা চিকিৎসায় স্টেরয়েড দেওয়া হয় যার পার্শ্বপ্রতিক্রিয়াও রয়েছে। ফলে আরও ঝুঁকি বাড়তে থাকে ফাঙ্গাল ইনফেকশনে আক্রান্ত হওয়ার।

ব্ল্যাক ও হোয়াইট দুই ফাঙ্গাসই মাটি, গাছপালা, সারে উপস্থিত। বিশেষজ্ঞদের মতে ব্ল্যাক ফাঙ্গাসের মতো হোয়াইট ফাঙ্গাসের উপসর্গগুলি প্রকট নয়। ফলে নিঃশব্দেই ফুসফুস ও অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের উপর প্রভাব ফেলতে পারে এই ছত্রাক। অনেক ক্ষেত্রেই করোনা রোগীর মত সাধারণ কিছু উপসর্গ থাকে হোয়াইট ফাঙ্গাসে। এজন্য সিটি স্ক্যান করে দেখতে হবে।

চিকিৎসকরা বলছেন, করোনা চিকিৎসা চলাকালীন বা করোনা থেকে সেরে ওঠার পরে এই ফাঙ্গাসে মানুষ আক্রান্ত হচ্ছে। কিন্তু তাদের মধ্যে সাধারণ বিষয় হল তারা ডায়াবিটিসের রোগী। তাই এক্ষেত্রে শর্করা মাত্রা নিয়ন্ত্রণে রাখা সবচেয়ে জরুরি।

প্রতিদিন সুগারের মাত্রা চেক করা, মাস্ক পরা, এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার কথা বলছেন চিকিৎসকরা। রোগীকে স্টেরয়েড দেওয়ার বিষয়েও সতর্ক থাকতে বলছেন। সুগার নিয়ন্ত্রণে রাখতে অন্যতম কাজ হল শরীরচর্চা করা। তবে করোনা থেকে সেরে উঠেই শরীরচর্চা করার পক্ষে না চিকিৎসকরা। কিছুক্ষণ হাটা ও হালকা শরীরচর্চার কথা বলছেন চিকিৎসকরা। সেই সঙ্গে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও যাতে ঠিক মাত্রায় থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়