শিরোনাম
◈ আরব আমিরাতের ক্লাবে নাম লেখালেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার জায়ান ◈ চীন-বাংলাদেশ সম্পর্ক অন্য কোনো শক্তিতে প্রভাবিত হবে না: চীনা দূতাবাস ◈ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, রণক্ষেত্র জয়পুরহাট (ভিডিও) ◈ নির্বাচনে অনিয়ম বিতর্ক ও অভিযোগ আইনি প্রক্রিয়ায় সমাধান করা হবে: সিইসি ◈ ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন, সরে দাঁড়ালেন ৫ প্রার্থী ◈ নির্বাচনে যেসব ইস্যু গুরুত্ব পাচ্ছে ◈ ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল দু'জনের, আহত ২০ ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশ কি তারেক রহমানকেই খুঁজছে? ◈ জামায়াতের আমিরের সাথে কেনো সবাই দেখা করতে চায়: আল জাজিরা পর্যবেক্ষণ ◈ দেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে নারীদের বিপিএল

প্রকাশিত : ২৮ মে, ২০২১, ০৬:১৬ বিকাল
আপডেট : ২৮ মে, ২০২১, ০৬:২২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লিভার রোগীরা সরকার অনুমোদিত যেকোনো করোনা ভ্যাকসিন নিতে পারবে, বলছে দেশের লিভার বিশেষজ্ঞ সংগঠন

আমিরুল ইসলাম: [২] লিভার বিশেষজ্ঞদের প্রতিনিধিত্বশীল বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনগুলোর মতো বাংলাদেশেও ফোরাম ফর দ্য স্টাডি অব দ্য লিভার বাংলাদেশ ও বাংলাদেশ শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হেপাটোলজি অ্যালামনাই অ্যাসেসিয়েশন কোভিড-১৯ প্যান্ডেমিক চলাকালীন সময়ে দেশের লিভার রোগীদেও স্বাস্থ্য সুরক্ষার প্রতি নজর রাখার চেষ্টা করছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের লিভার রোগীদের জন্য সার্স-কোভ-২ ভ্যাকসিনেশন সংক্রান্ত বিভিন্ন পরামর্শ দিয়েছে এই সংগঠনগুলো।

[৩] ভাইরাল এবং ফ্যাটি লিভারসহ নন-ভাইরাল রোগে আক্রান্ত সব লিভার রোগীদের জন্য বাংলাদেশের ওষুধ প্রশাসন কর্তৃক অনুমোদিত ভ্যাকসিনগুলোর যে কোনটি প্রাপ্তি সাপেক্ষে নেয়ার জন্য জোর সুপারিশ করছে তারা।

[৪] ক্রনিক লিভার ডিজিজ, লিভার ক্যান্সার এবং লিভার ট্রান্সপ্ল্যান্টেশন করা রোগীদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিনেশনের সুপারিশ করছে।

[৩] পরামর্শে বলা হয় অনুমোদিত কোভিড-১৯ ভ্যাকসিনগুলোর কারণে লিভার ট্রান্সপ্যান্টেশন করা রোগীদের লিভার রিজেকশন কিংবা অটোইমিউন হেপাটাইটিসে আক্রান্ত রোগীদেও রোগের তীব্রতা বৃদ্ধির কোনো তথ্য এখন পর্যন্ত পৃথিবীর কোথাও পাওয়া য়ায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়