শিরোনাম
◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের ◈ ভোটের পর নতুন সরকারের সম্ভাব্য চ্যালেঞ্জ আসলে কোনগুলো ◈ পে স্কেল বাস্তবায়নে সময় লাগবে, তবে সিদ্ধান্ত অপরিবর্তনীয়: সালেহউদ্দিন আহমেদ ◈ এস আলমের মামলায় ব্রিটিশ ল ফার্ম নিয়োগ, ঘণ্টায় ব্যয় দেড় লাখ টাকা ◈ নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান ◈ সরকারী আদেশে বিমানের নতুন এমডি হিসেবে দায়িত্ব নিলেন হুমায়রা সুলতানা

প্রকাশিত : ২৮ মে, ২০২১, ০৬:১৫ বিকাল
আপডেট : ২৮ মে, ২০২১, ০৬:১৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারত কিংবা পাকিস্তানর কারোরই কাশ্মীরের বর্তমান সীমানার পরিবর্তন করা উচিত নয়, মন্তব্য করেছেন ইউএনজিসি প্রেসিডেন্ট

সাকিবুল আলম: [২] জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলির (ইউএনজিসি) প্রেসিডেন্ট বলেছেন, এই দুই রাষ্ট্রেরই এমন কোনও পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকা উচিত, যা কাশ্মীরের সংঘাতপূর্ণ অঞ্চলে ফের বিরোধের সূত্রপাত ঘটায়। বিবিসি

[৩] চলতি সপ্তাহে পাকিস্তানে তিন দিনের সফর করেন ইউএনজিএ প্রেসিডেন্ট ভলকান বোজকির। এ সফরের অংশ হিসেবে তিনি রাজধানী ইসলামাবাদে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশির সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলন করেন। অবসরপ্রাপ্ত এই তুর্কি কুটনৈতিক বলেন, উভয় পক্ষকেই এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকা উচিত, যা জম্মু ও কাশ্মীরের চলমান পরিস্থিতিতে বিরূপ প্রভাব ফেলবে।

[৪] ১৯৪৭ সালে স্বাধীনতা অর্জনের পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘটিত প্রত্যক্ষ তিনটি যুদ্ধের মধ্যে দুটিই ঘটেছে কাশ্মীরকে কেন্দ্র করে। উভয় পক্ষই কাশ্মীরকে নিজেদের অংশ হিসেবে দাবি করে আসছে। যদিও কাশ্মীরের আপামর জনগণ দীর্ঘ সাত দশক ধরে নিজেদের স্বাধীনতার জন্য সংগ্রাম করে আসছে। সম্পাদনা: সুমাইয়া ঐশী

  • সর্বশেষ
  • জনপ্রিয়