শিরোনাম
◈ দলীয় নেতাকর্মীদের ভিড় ও তদবির ঠেকাতে প্রধানমন্ত্রীর যে নতুন উদ্যোগ! ◈ বাইক থেকে নৌযানসহ আরও যেসব ক্ষেত্রে বাংলাদেশে জ্বালানি সংকটের প্রভাব পড়ছে! ◈ সমাজে বিভাজন সৃষ্টির অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল ◈ ইরাক ৪০ বছর পর বিশ্বকাপে, রাজকীয় সংবর্ধনা ফুটবল দলকে ◈ ১৪টি বোয়িং কেনার পথে সরকার, এয়ারবাস লিজ নেওয়ার পরিকল্পনা ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে ১০ জনের অ্যাতলেটিকো মা‌দ্রিদ‌কে হারা‌লো বার্সেলোনা ◈ আমেরিকা, চীন ও রাশিয়া, বাংলা‌দেশ পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে? ◈ নিউজিল্যান্ডের বিরু‌দ্ধে টি-টোয়েন্টি সিরিজে খেল‌বেন না মুস্তাফিজ ◈ এবার আওয়ামী লীগের জেলা অফিস গোপনে বিক্রি হয়ে গেল, অভিযোগ অস্বীকার নেতাদের ◈ শানিয়ান ও মেহরাব বিসিবি পরিচালকের পদ ছাড়লেন

প্রকাশিত : ২৮ মে, ২০২১, ০৫:২৫ বিকাল
আপডেট : ২৮ মে, ২০২১, ০৫:২৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কাঞ্চন মিয়াসহ হা-মীমের গুলিবিদ্ধ শ্রমিকদের সুচিকিৎসা ও উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে

শরীফ শাওন: [২] ঈদের আগে টঙ্গির হা-মীম গ্রুপে শান্তিপূর্ণ আন্দোলনরত শ্রমিকের উপর নির্বিচারে গুলি চালানোর ঘটনায় অদ্যবধি দায়িত্বশীল পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ না করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় গার্মেন্টস ট্রেড ইউনিয়ন কেন্দ্র।

[৩] শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে সংগঠনের নেতারা কারখানা মালিকের পুত্রসহ যাদের নির্দেশে শ্রমিকদের উপর নির্বিচারে গুলি চালানো হয়েছে অবিলম্বে তাদের গ্রেপ্তারের দাবি জানান। ঘটনার বিচার বিভাগীয় তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং বাঁশখালীসহ সকল শ্রমিক হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবি জানান।

[৪] সমাবেশে বক্তারা বলেন, একজন গুলিবিদ্ধ শ্রমিক কাঞ্চন মিয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। সরকার তার জন্য মাত্র পঞ্চাশ হাজার টাকার সহায়তা দেয়ার মধ্য দিয়ে তার দায়িত্ব শেষ করেছে।

[৫] সংগঠনের সভাপতি মন্টু ঘোষ ও সাধারণ সম্পাদক জলি তালুকদার সহ নেতারা জানান, কথায় কথায় শ্রমিকদের উপর গুলি চালানোর উপযুক্ত জবাব না দেয়ার ফলেই রাষ্ট্রীয় বাহিনীগুলো একের পর এক ঘটনায় এমন ঔদ্ধত্য দেখিয়ে যাচ্ছে।

[৬] শ্রমিক নেতারা বলেন, চিরস্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করা কাঞ্চন মিয়াসহ স্থায়ী অক্ষম হয়ে যাওয়া শ্রমিকদের আইএলও কনভেনশন অনুসারে সারা জীবনের আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ দিতে হবে। এছাড়াও আহত সকল শ্রমিকের সুচিকিৎসার ব্যয়ভার মালিক ও সরকারকে বহন করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়