শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২৮ মে, ২০২১, ০৪:৫১ দুপুর
আপডেট : ২৮ মে, ২০২১, ০৪:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টোকিও অলিম্পিকে ধারাভাষ্য দেবেন ডেভিড ওয়ার্নারের স্ত্রী

আক্তারুজ্জামান: [২] অস্ট্রেলিয়ার ক্রিকেটার ডেভিড ওয়ার্নারের স্ত্রী অনেকের কাছেই পরিচিত। কেননা স্ত্রীকে সঙ্গে নিয়ে সামাজিক মাধ্যমে বেশ সরব ভূমিকায় হাজির হন ওয়ার্নার নিজেই।

[৩] ইউটিউব, ফেসবুক, টুইটারের পর টিকটক ভিডিওতেও দেখা গেছে এ জুটিকে। ওয়ার্নারের স্ত্রী ক্যান্ডিস অ্যান ওয়ার্নার পেশায় টিভি তারকা ও সাবেক সার্ফ লাইফ সেভার। এবার তিনি হাজির হবেন মাইক্রো ফোন হাতে নিয়ে।

[৪] আসন্ন ২০২১ টোকিও অলিম্পিকে মাইক্রো ফোন হাতে দেখা যাবে ক্যান্ডিস ওয়ার্নারকে। এমনিতেও অস্ট্রেলিয়ার জনপ্রিয় টিভি সিরিজ এসএএস অস্ট্রেলিয়ার তারকা তিনি।

[৫] টোকিও অলিম্পিকের দারুণ দুটি ডিসিপ্লিন ট্রাইথেøানস এবং ওপেন ওয়াটার সুইমিংয়ের বিশ্লেষণে কণ্ঠ দেবেন। এ দুটি ডিসিপ্লিনের নারী ও পুরুষ উভয়ই ইভেন্টেই মাইক্রো ফোন হাতে নেবেন ৩৭ বছর বয়সী ক্যান্ডিস। খবর : ইনসাইড স্পোর্টস

[৬] অস্ট্রেলিয়ার চ্যানেল সেভেনকে ক্যান্ডিস বলেন, ‘সার্ফিং ছিলো আমার প্রথম ভালোবাসা। সেখান থেকেই এ পেশায় আসা। এখন তো আর পানিতে নামার বয়স নেই। তাই মাইক্রো ফোন হাতেই সেই স্বাদ নেয়ার চেষ্টা করবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়