শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে গভীর সংকট, সমাধান খুঁজতে এক টেবিলে আরব-ইসলামী দেশগুলো ◈ স্বজনের টানে ঘরমুখো মানুষ, কোথাও যানজট কোথাও স্বস্তি ◈ ঈদ ছুটিতে রাজধানীতে অপরাধের ঝুঁকি, সতর্কতায় জোর পুলিশের ◈ জেট ফুয়েলের মূল্যবৃদ্ধির ঘোষণা থেকে সরে এলো বিইআরসি ◈ যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অংশ নিয়ে সমঝোতা নাগালের মধ্যে ছিল বলে মনে করেছেন যুক্তরাজ্যের নিরাপত্তা উপদেষ্টা ◈ দক্ষিণ কোরিয়াকে হা‌রি‌য়ে নারী এশিয়ান কাপের ফাইনালে জাপান  ◈ মে‌হেদী হাসান মিরাজের পক্ষে রায় দিলো এমসিসি ◈ ট্রেন দুর্ঘটনায় ক্ষতি হ্রাস ও দুর্ভোগ এড়াতে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ইরান অভিযানে ১৬ মিলিয়ন ডলারের এক ডজনের বেশি রীপারের ড্রোন ধ্বংস, জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা ◈ শুক্রবার ঈদ উদযাপন করবে সৌদি আরব

প্রকাশিত : ২৮ মে, ২০২১, ০১:৩২ দুপুর
আপডেট : ২৮ মে, ২০২১, ০১:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাইবান্ধায় বাসের ধাক্কায় নিহত ২আহত ৩

আনোয়ার হোসেন:[২] গাইবান্ধা সদর উপজেলায় আজ শুক্রবার সকালে বাসের ধাক্কায় দুইজন নিহত ও শিশুসহ তিনজন হয়েছেন। সকাল সাতটার দিকে গাইবান্ধা-সাঘাটা সড়কের সদর উপজেলার বাদিয়াখালি ইউনিয়নের রিফাইতপুর বটতলা এলাকায় এই ঘটনা ঘটে।

[৩] নিহতরা হচ্ছেন গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালি ইউনিয়নের রামনাথেরভিটা গ্রামের নিরারন চন্দ্র সাহার ছেলে দুলাল সাহা (৩৭) ও একই ইউনিয়নের শিমুলতাড়ি গ্রামের হোসেন আলীর ছেলে রাজু মিয়া (২৭)।

[৪] পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকালে দুলাল সাহা ও রাজু মিয়াসহ পাঁচজন যাত্রী সিএনজি চালিত অটোরিকশা যোগে বাড়ি থেকে গাইবান্ধা জেলা শহরে যাচ্ছিলেন। তারা সকাল সাতটার দিকে রিফাইতপুর বটতলা এলাকায় পৌঁছলে ঢাকা থেকে সাঘাটাগামি আল-মদিনা নামে একটি যাত্রীবাহি বাস সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়।

[৫] এতে অটোরিকশাটি দুমরে মুচরে যায়। এতে সিএনজি চালিত অটোরিকশার চালক, দুই যাত্রী দুলাল ও রাজু মিয়াসহ পাঁচজন মারাত্মক আহত হন। তাদের মধ্যে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সকাল ১০টার দিকে দুলাল চন্দ্র এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সকাল সাড়ে ১০টার দিকে রাজু মিয়া মারা যান।

[৬] আহতদের মধ্যে একজনকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে এবং সিএনজি চালকসহ দুইজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষনিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি। গাইবান্ধা সদর থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রউফ বলেন, ঘাতক বাস ও চালককে আটক করা হয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়