শিরোনাম
◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু ◈ ভোটার তালিকা হালনাগাদ ২০২৬: খসড়া প্রকাশ ৫ নভেম্বর, চূড়ান্ত তালিকা ২৫ নভেম্বর ◈ সৌদি আরবের আইনে সাজা হলে সরকারের কিছু করার থাকে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ◈ মাদকের আস্তানায় অস্ত্র হাতে অভিযান নিয়ে যা বললেন ইশরাক ◈ প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার, কর্মসংস্থান ও যাতায়াত সুবিধা নিয়েও উদ্যোগ: প্রধানমন্ত্রী ◈ সৌদির রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল বিমান, ২১ অক্টোবর থেকে চালু হতে পারে দাম্মাম রুট

প্রকাশিত : ২৮ মে, ২০২১, ১২:৫১ দুপুর
আপডেট : ২৮ মে, ২০২১, ১২:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]করোনার মানব সৃষ্ট তত্ত্ব সংক্রান্ত সকল পোস্টের ওপর নিষেধাজ্ঞা তুলে নিলো ফেসবুক

সুমাইয়া ঐশী: [২] এনিয়ে চলমান মার্কিন তদন্তের কারণেই এমন উদ্যোগ।

[৩] করোনার উৎস খুঁজতে জোর তদন্ত চালাচ্ছে যুক্তরাষ্ট্র। চীনের প্রতিই এই তদন্ত কর্মকর্তাদের চোখ। এ পরিস্থিতিতে করোনার ‘ল্যাব লিক’ সংক্রান্ত পোস্ট আবারও ফেসবুকে আপলোড করার সুযোগ করে দিলো এই সোশ্যাল প্ল্যাটফর্মটি। ইয়ন, দ্য গার্ডিয়ান, এবিসি নিউজ

[৪] একটি বিবৃতিতে ফেসবুকের পক্ষ থেকে বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং অন্যান্য শীর্ষস্থানীয় স্বাস্থ্য সংস্থাগুলোর সঙ্গে আমরা আলোচনা করেছি। এরপরই করোনার উৎপত্তি নিয়ে যত ভুয়া দাবি করা হচ্ছে, তার তালিকা প্রসারিত করার সিদ্ধান্ত নিয়েছি।

[৫] এর কয়েকমাস আগেই যেসব পোস্টে করোনাকে মানব সৃষ্ট বা ল্যাবে তৈরি বলে দাবি করা হচ্ছিলো, সেসব পোস্টকে ব্লক করছিলো ফেসবুক। বলা হচ্ছিলো, এসব পোস্ট ফেসবুকের কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করছে। সেই সময় ফেসবুকের দাবি ছিলো, করোনা ভাইরাস এবং ভ্যাকসিন নিয়ে মিথ্যা প্রচারণাগুলোকে প্রশ্রয় দেওয়া হবে না। তবে এনিয়ে চলমান মার্কিন তদন্তের জেরে নিজেদের অবস্থান পরিবর্তন করলো ফেসবুক।

[৬] এর আগে বেশ কয়েকটি মার্কিন সংবাদমাধ্যমে উঠে আসে, ২০১৯ সালে চীনের উহানের ৩জন ভাইরাস বিশেষজ্ঞ ফ্লুয়ের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর আসলেই এই ভাইরাস ল্যাবে তৈরি কি না তা নিয়ে শুরু হয় জল্পনা-কল্পনা। এরপর কোমর বেঁধে লেগে পড়েন মার্কিন গোয়েন্দারাও। এরই ফল হিসেবে ফেসবুকও ল্যাব লিক সংক্রান্ত পোস্টের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ