শিরোনাম
◈ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে শীর্ষে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট ◈ ভোটার তালিকায় আজব কাণ্ড: এক বাবার ‘৩৮৯ সন্তান’ ◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের ◈ ভোটের পর নতুন সরকারের সম্ভাব্য চ্যালেঞ্জ আসলে কোনগুলো ◈ পে স্কেল বাস্তবায়নে সময় লাগবে, তবে সিদ্ধান্ত অপরিবর্তনীয়: সালেহউদ্দিন আহমেদ ◈ এস আলমের মামলায় ব্রিটিশ ল ফার্ম নিয়োগ, ঘণ্টায় ব্যয় দেড় লাখ টাকা

প্রকাশিত : ২৮ মে, ২০২১, ১১:৫৯ দুপুর
আপডেট : ২৮ মে, ২০২১, ১১:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাকিব আল হাসান একটি উইকেটের অপেক্ষায়

নিজস্ব প্রতিবেদক : [২] বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান অধীর আগ্রহে অপেক্ষার প্রহর গুণছেন কখন বল মাঠে গড়াবে। আর মাত্র ১ উইকেট নিলেই এককভাবে দুটি রেকর্ডের মালিক হবেন তিনি। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেটশিকারি হতে আর মাত্র ১টি উইকেট প্রয়োজন সাকিবের। সেটি আজ শুক্রবার (২৮ মে) শ্রীলঙ্কার বিরুদ্ধে বল করে পূর্ণ করতে চান।

[৩] বর্তমানে সাবেক সফল অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার সমান ২৬৯ উইকেট রয়েছে সাকিবের নামের পাশে। আর ১টি উইকেট শিকার করলেই বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট শিকারি হবেন সাকিব। মাশরাফী ২১১টি ও সাকিব ২১৮টি ম্যাচ খেলেছেন।

[৪] এ ছাড়া এক ভেন্যুতে সর্বোচ্চ উইকেট শিকারের মালিক হবার সুযোগ সাকিবের সামনে। সেটি করতে পারলে, পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামকে ছাপিয়ে যাবেন সাকিব। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ৭৭ ম্যাচে ১২২ উইকেট নিয়েছেন আকরাম। আর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৮৪ ম্যাচে ১২২ উইকেট রয়েছে সাকিবের। তাই আকরামকে টপকে যেতে ১ উইকেট প্রয়োজন সাকিবের। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটিতে ৩ উইকেট নিয়েছেন সাকিব।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়