শিরোনাম
◈ অ‌নেক ক‌ষ্টে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড‌কে হারা‌লো আর্সেনাল ◈ রিয়াল মা‌দ্রিদ‌কে হারিয়ে লা লিগা শিরোপা জিতলো বার্সেলোনা  ◈ রেমিট্যান্স যোদ্ধাদের জন্য দুই মাসের মধ্যে আসছে ‘প্রবাসী কার্ড’ ◈ মিয়ানমারে মধ্যরাতের ভূমিকম্প, কেঁপে উঠল চট্টগ্রামও ◈ পাকিস্তানের ক্রিকেট তারকা ইরফান ধরা পড়লেন ট্রাফিক পুলিশের হাতে ◈ ভুয়া সাইবার মামলা ঠেকাতে নতুন আইনে কঠোর ব্যবস্থা ◈ হাসিনার পরামর্শে মমতাকে পরাজিত করে শুভেন্দু মুখ্যমন্ত্রী হয়েছেন: অলি আহমেদ (ভিডিও) ◈ ২৪ ঘণ্টার মধ্যে ৫০ লাখ টাকা চাঁদা না দিলে শরীরে এত গুলি করবো যে পরিবার গুনে শেষ করতে পারবে না: ডেভিড ইমন ◈ অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ‘শত্রুরা এমন জবাব পাবে, যা কল্পনাও করতে পারবে না’: ইরানের হুঁশিয়ারি

প্রকাশিত : ২৭ মে, ২০২১, ০৭:৪৫ বিকাল
আপডেট : ২৮ মে, ২০২১, ০১:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খালেদা জিয়া আগের চেয়ে ভালো আছেন, হার্টবিট স্বাভাবিক না হওয়ায় আরও কিছু দিন সিসিইউতে রাখার সিদ্ধান্ত

শিমুল মাহমুদ: [২] রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এক মাস অতিবাহিত হয়েছে। মেডিকেল বোর্ডের এক সদস্য জানান, খালেদা জিয়ার ফুসফুস জটিলতা এখন অনেকটাই নিয়ন্ত্রণে। কিডনির জটিলতা এখনো কমেনি। ডায়াবেটিকস অবস্থাও অনেকটা অনিয়ন্ত্রিত। তার হার্টবিট স্বাভাবিক না হওয়ায় আরও কিছু দিন সিসিইউতে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

[৩] তিনি বলেন, নিয়মানুযায়ী-ফুসফুসে কতটুকু পানি আসে সেটার উপর নির্ভর করছে তাদের পরবর্তী পদক্ষেপ। তবে আশার কথা হচ্ছে তিনি আগের চেয়ে অনেক সুস্থ আছেন।

[৪] দলের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কিছুদিন ধরে তিনি বেটার আছেন। লাঞ্চের পানি বের করতে যে পাইপ লাগানো হয়েছিল, সে পাইপগুলো খুলে দেওয়া হয়েছে।

[৫] বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, মেডিক্যাল বোর্ডের সদস্যরা তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করছেন। এখনই এ বিষয়ে প্রেডিকশন করার কোনও সুযোগ নেই।

উল্লেখ্য, গত ১১ এপ্রিল করোনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট আসে খালেদা জিয়ার। ১৫ এপ্রিল সিটিস্ক্যান করান তিনি। পরে অক্সিজেনজনিত সমস্যা দেখা দিলে ২৭ এপ্রিল রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়