শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হলেন আব্দুর রহমান সানি ◈ প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ ◈ রমজানের ছুটির ক্ষতি পুষিয়ে নেওয়ার পরিকল্পনা আছে : শিক্ষামন্ত্রী ◈ যাত্রী ইমিগ্রেশন শেষ হতেই লাগেজ হাতে পাবেন: বিমান প্রতিমন্ত্রী ◈ কালোবাজারিদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলব : ধর্মমন্ত্রী ◈ রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করল শিক্ষা মন্ত্রণালয় ◈ জনগণের নিরাপত্তা ও মনে স্বস্তি ফিরিয়ে আনা সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা ◈ জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণের সময় পিছিয়ে নতুন সময় ঘোষণা ◈ পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে, কাল থেকে শুরু রোজা

প্রকাশিত : ২৭ মে, ২০২১, ০৫:৩৮ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২১, ০৫:৩৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাজায় ইসরায়েলি হামলা খুব সম্ভবত যুদ্ধাপরাধ: জাতিসংঘ

আসিফুজ্জামান পৃথিল: [২] সাম্প্রতিক হামলায় নিয়ম লঙ্ঘন বা নিয়মতান্ত্রিক নীপিড়নের ঘটনা ঘটেছে কী না তা জানতে আন্তর্জাতিক তদন্তের বিষয়ে আলেচনা করছে সংস্থাটির মানবাধিকার কাউন্সিল।

[৩] এ কথা বলেছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান মিশেল বেচলেট। বৃহস্পতিবার মুসলিম দেশগুলোর অনুরোধে মানবাধিকার কাউন্সিলের বৈঠক ডাকেন বেচলেট। তিনি জানান, গাজার বিদ্ধস্ত বেসামরিক ভবনগুলো সামরিক উদ্দেশ্যে ব্যবহার হচ্ছিলো এমন কোনও প্রমাণ তিনি পাননি। টিআরটি ওয়ার্ল্ড

[৪] জেনেভায় তিনি ৪৭ সদস্যের এই ফোরামকে বলেন, ‘যদি ইসরায়েলের কথা মিথ্যা বলে প্রমাণিত হয়, এই ঘটনাকে যুদ্ধাপরাধ বলে বিবেচনা করা হতে পারে।’ শুক্রবার অস্ত্রবিরতীর আগে ইসরায়েলি বিমান হামলায় গাজায় ২৫৪ ফিলিস্তিনি নিহত হন। আহত হন ১৯০০ জনের বেশি। আল-আরাবিয়া

[৫] এই ব্যাপারে তদন্তের জন্য একটি বোর্ড গঠন করবে মানবাধিকার কাউন্সিল। বেচলেট মনে করেন, খুব নিয়মতান্ত্রিকভাবে ফিলিস্তিনিদের প্রতি নিপীড়ন চালিয়ে থাকা হতে পারে। তিনি বলেন, ‘এই ব্যাপারে কোনও সন্দেহই নেই, ইসরায়েলের নিজ নাগরিক আর অধিবাসীদের রক্ষা করার অধিকার রয়েছে। কিন্তু ফিলিস্তিনিদেরও একই অধিকার রয়েছে।’ আনাদলু

[৬] মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ একদিনের এই বিশেষ অধিবেশনে তুলে ধরে ওআইসি। এই সেশন ওআইসি’র পক্ষে আহ্বান করেছে পাকিস্তান। ইসরায়েলকে কাঠগড়ায় দাঁড়া করাতে এটিই এখন পর্যন্ত নেওয়া সবচেয়ে বড় উদ্যোগ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়