শিরোনাম
◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ২৭ মে, ২০২১, ০৫:৩১ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২১, ০৫:৩১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল বাতিল চাওয়া রিট খারিজ করে দিয়েছেন আদালত

সমীরণ রায়: [২] বৃহস্পতিবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

[৩] ২০২০-২০২১ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার ত্রুটিপূর্ণ ফলাফল বাতিলপূর্বক নতুন মেধা তালিকা প্রণয়ন করে মেডিক্যাল কলেজগুলোতে শিক্ষার্থী ভর্তির নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবেদনটি পর্যবেক্ষণসহ খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আদালত তার পর্যবেক্ষণে বলেছেন, রিটকারীরা চাইলে এ বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের কাছে আবেদন জানাতে পারেন। আর তারা আবেদন জানালে স্বাস্থ্য অধিদফতর যেন আবেদনের বিষয়টি সাত দিনের মধ্যে সুরাহা করে।

[৪] গত ১৯ মে ফেরদাউস জাহান মারিয়াসহ ৩২৪ পরীক্ষার্থীর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব এ রিট দায়ের করেছিলেন। রিট আবেদনে, স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য ও শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালক এবং স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে বিবাদী করা হয়েছিলো।

[৫] রিট আবেদনে বলা হয়, গত ৪ এপ্রিল প্রকাশিত ২০২০-২০২১ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা ফলাফলে অসংখ্য ভুল এবং বড় ধরনের অসঙ্গতি পাওয়া গেছে। স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের গত ৭ ফেব্রুয়ারি প্রচারিত ভর্তি পরীক্ষার নিয়ম অনুযায়ী একজন পরীক্ষার্থী কোনও মেডিক্যাল কলেজে ভর্তি থাকা অবস্থায় যদি দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন, তবে তার মোট প্রাপ্ত নম্বর থেকে ৭.৫ নম্বর কাটার কথা রয়েছে। আবার কোনও পরীক্ষার্থী যদি গত বছর এইচএসসি পরীক্ষায় পাস করে থাকেন, তাহলে তার ৫ নম্বর কাটা যাবে।

 

  • সর্বশেষ