শিরোনাম
◈ দেশের বাজারে বাড়ানো হয়েছে রুপার দামও, ভরি এখন ৫ হাজার ৭১৫ টাকা ◈ ‌পিএসএল এ  বল টেম্পারিং কাণ্ডে কঠোর শাস্তির মুখে ফখর জামান! ◈ মধ্যপ্রাচ্যে হাজার হাজার এয়ারবর্ন সেনা পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন ◈ দলকে শক্তিশালী করতে মনোযোগ বিএনপির, চলতি বছরই হবে কাউন্সিল ◈ দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ল, আজকের বাজার মূল্য যা জানাগেল ◈ মিত্রহীন হয়ে পড়েছেন ট্রাম্প, ডাকে সারা দিচ্ছে না যুক্তরাজ্যসহ কোনো দেশ ◈ বাংলাদেশের বিরু‌দ্ধে ওয়ান‌ডে ও টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রি‌জের জন্য দল ঘোষণা করলো নিউজিল্যান্ড ◈ হরমুজ প্রণালি বন্ধ থাকা সত্ত্বেও যুদ্ধ বন্ধের পথে ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন ◈ নজরদারিতে অনেকেই, এক-এগারোর কুশীলবদের তালিকা দীর্ঘ হচ্ছে

প্রকাশিত : ২৭ মে, ২০২১, ০৫:০৫ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২১, ০৫:০৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরিজ জিতলেও কোন ছাড় নয়: মাহমুদউল্লাহ রিয়াদ

মাহিন সরকার: [২] তিন ম্যাচ সিরিজে প্রথম দুই ম্যাচে অনায়াসে জিতে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। শেষ ম্যাচে তাই শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশড করার মিশন। হোয়াইটওয়াশের চাইতে গুরুত্বপূর্ণ বিশ্বকাপ সুপার লিগের দশ পয়েন্ট। সেকারণে সিরিজ জিতলেও কোন ছাড় দিতে রাজি নয় টাইগাররা। বৃহস্পতিবার ২৭ মে সংবাদ সম্মেলনে এ কথা বলেন অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। সেই সাথে নিজেদের পারফরম্যান্স নিয়ে অসন্তোষের কথাও জানান তিনি।

[৩] দুই ম্যাচেই টস জিতে আগে ব্যাট করতে পেরেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে ২৫৭ করে জিতেছে ৩৩ রানে। দ্বিতীয় ম্যাচে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও শেষ পর্যন্ত করতে পারে ২৪৬ রান। ওই রান নিয়েই পরে ডি/এল মেথডে দল জিতেছে ১০৩ রানের বড় ব্যবধানে।

[৪] দুই ম্যাচেই বাংলাদেশের টপ অর্ডার থেকে আসেনি প্রত্যাশিত রান। মিডল অর্ডারে রান পান মুশফিকুর রহিম (৮৪ ও ১২৫)। মাহমুদউল্লাহ (৫৪ ও ৪১) নিজেও রাখেন অবদান। এর উপর ভর করেই দল পায় লড়াইয়ের ভিত।

[৫] ব্যাটিংয়ে চাপ নিতে হলেও বোলিংকে বড় কোন পরীক্ষায় ফেলতে পারেনি সফরকারীরা। তবে শেষ ম্যাচের সব জায়গাতেই নিজেদের অনেক ঘাটতি দেখছেন মাহমুদউল্লাহ। তিনি বলেন, আমার মনে হয় ব্যাটিং-বোলিং সব মিলিয়ে আমরা সেরা ক্রিকেটটা এখনো খেলতে পারিনি। আমাদের নিজেদের মধ্যে কথা হয়েছে। সেরা ক্রিকেটটা খেলার চেষ্টা করব। ব্যক্তিগত ভাবে মনে করি যে টপ অর্ডারের ধস বা মিডল অর্ডার, লেট মিডল অর্ডার, স্লগ ওভারে প্রথম ম্যাচে (পর্যাপ্ত রান ) তুলতে পারিনি। ওই জিনিসগুলো নিয়ে আমার মনে হয় আমাদের আরেকটু ভাল পারফর্ম করা উচিত এবং আমরা সেদিকেই তাকিয়ে। সিরিজ জিতে গেলেও এখন শেষ ম্যাচটার গুরুত্ব কমে না একটুও।

[৬] ওয়ানডে সুপার লিগের অংশ হওয়ায় একটা ওয়ানডে মানেই এখন ১০ পয়েন্টের চ্যালেঞ্জ। যেহেতু বিশ্বকাপে কোয়ালিফাইংয়েল একটা বিষয় থাকে তো প্রতিটি ম্যাচই আমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ এবং যেহেতু আরেকটা সুযোগ আছে ১০ পয়েন্ট পাওয়ার তো কেন নয়। আমি যেটা বললাম আমরা আমাদের সেরা পারফরম্যান্সটা দিতে পারিনি। তো আমরা ওটাই দেওয়ার চেষ্টা করব ও ম্যাচটা জিতে ১০টা পয়েন্ট নেয়ার চেষ্টা করব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়