শিরোনাম
◈ ড. ইউনূস যমুনায় থাকবেন কতদিন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়? ◈ বক্তৃতার ঘণ্টাখানেক আগে সিদ্ধান্ত বদল, কেন মোদির সামিট ছাড়লেন বিল গেটস?: আল জাজিরার এক্সপ্লেইনার ◈ শেখ হাসিনাকে ভারত থেকে আনতে কী করবে নতুন সরকার, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী ◈ বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়াল ◈ সড়ক দুর্ঘটনার পর কেমন আছেন মেসুত ওজিল? ◈ ফল ও খেজুরের বাড়তি দাম, কিনতে হিমসিম খাচ্ছেন ক্রেতারা ◈ চাঁদা না দেওয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে হামলা-ভাঙচুর (ভিডিও) ◈ ‘রোজায় ১০ লাখ পরিবারকে কম দামে দুধ-ডিম-মাংস দেবে সরকার’ ◈ নারী ক্ষমতায়নে সরকারের নতুন সামাজিক চুক্তি ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন? 

প্রকাশিত : ২৭ মে, ২০২১, ১০:০১ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২১, ১০:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কাঁঠালের বীজ

ডেস্ক নিউজ: করোনাভাইরাসের সঙ্কটময় পরিস্থিতিতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে পারে এমন খাবারের চাহিদা বেড়েছে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে এমন একটি সহলভ্যফল হলো কাঁঠাল। কাঁচা অবস্থায় এটি তরকারি হিসেবেও খাওয়া যায়। পুষ্টিবিদদের মতে, প্রতি ১০০ গ্রাম কাঁঠালে খাদ্য-আঁশ থাকে দুই গ্রাম, শর্করা ২৪ গ্রাম, চর্বি দশমিক ৩ মিলিগ্রাম, ক্যালসিয়াম ৩৪ মিলিগ্রাম, ম্যাগনেশিয়াম ৩৭ মিলিগ্রাম, পটাশিয়াম ৩০৩ মিলিগ্রাম, ভিটামিন এ ২৯৭ আইইউ ও ভিটামিন-সি ৬ দশমিক ৭ মিলিগ্রাম।

কাঁচা কাঁঠাল রোগব্যাধি উপশমে যেমন কার্যকর, অন্যদিকে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়িয়ে দেয় অনেক গুণ। এমনকি কাঁঠালের বীজেও আছে শর্করা। তবে বেশি খেয়ে ফেললে হজমে গোলযোগ হতে পারে। যাদের ডায়াবেটিস আছে, তাদের কাঁঠাল খাওয়ায় খানিকটা বিধিনিষেধ আছে। এ ছাড়া কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে যাঁদের রক্তে পটাশিয়ামের মাত্রা বেশি, তাদের কাঁঠাল না খাওয়াই ভালো।

সেলিব্রিটি পুষ্টিবিদ রুজুতা দিবাকরও জানিয়েছেন, কাঁঠালের বীজ থেকে সহজেই বাড়ানো যায় শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা। শুধু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি নয় কাঁঠালের বীজে আছে আরও অনেক গুণাগুণ। কাঁঠালের বীজে ভিটামিন, জিঙ্ক, খনিজ পদার্থ থাকে যা মানব দেহের টিস্যুকে শক্তিশালী করে।

মানবদেহে সাধারণভাবেই রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে। যা সব রকম ভাইরাস ও ব্যাকটেরিয়া সংক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। নিত্যনৈমিত্তিক খাদ্যাভ্যাস ও অনিয়ন্ত্রিতভাবে জীবনযাপনের জন্য এই প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তাই সঠিক সময়ে খাদ্যাভ্যাস গড়ে তোলা ও নিয়ন্ত্রিত জীবনযাপনের বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।বাংলাদেশ প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়