শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ২৭ মে, ২০২১, ০৯:২৩ সকাল
আপডেট : ২৭ মে, ২০২১, ০৯:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজ রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না

ডেস্ক রিপোর্ট: গ্যাসের পাইপলাইন স্থানান্তর কাজের জন্য রাজধানীর বেশকিছু এলাকায় বৃহস্পতিবার (২৭ মে) গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বাংলানিউজ২৪

বুধবার (২৬ মে) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে তিতাস জানায়, এলিভেটেড এক্সপ্রেসওয়ে রুট অ্যাসাইনমেন্টের মধ্যে থাকা পাইপলাইন প্রতিস্থাপন বা অপসারণ প্রকল্পে তেজগাঁও রেলক্রসিং থেকে সোনারগাঁও হোটেল পর্যন্ত গ্যাসের পাইপলাইন স্থানান্তর করা হবে।

আরও বলা হয়, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকার তেজকুনিপাড়া, তেজগাঁও বালিকা বিদ্যালয় এলাকা, কারওয়ান বাজার, খ্রিস্টানপাড়া, সোনারগাঁও হোটেল, কাঁঠালবাগান, দিলুরোড, পরীবাগ, সোনারগাঁও রোডের পূর্বপাশ, কাঁটাবন রোডের পশ্চিম পাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এসব এলাকার আশপাশেও গ্যাসের স্বল্প চাপ থাকবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়