শিরোনাম
◈ সংবিধান সংশোধনে বিশেষ সংসদীয় কমিটি হচ্ছে ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব

প্রকাশিত : ২৬ মে, ২০২১, ০৮:২৪ রাত
আপডেট : ২৬ মে, ২০২১, ০৮:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাসে কুড়িয়ে পাওয়া সোয়া লাখ টাকা ফিরিয়ে দিল পুলিশ

সুজন কৈরী: রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় বাসের ভেতর পরিত্যক্ত অবস্থায় কুড়িয়ে পাওয়া ১ লাখ ২১ হাজার টাকা প্রকৃত মালিকের কাছে হস্তাস্তর করেছে পুলিশ।

বুধবার মোহাম্মদপুর থানার এসআই মো. সাজেদুল বলেন, বুধবার সকাল ১০টার দিকে মোহাম্মদপুরের বসিলা চেকপোস্টে গাড়ি তল্লাশিকালে স্বাধীন পরিবহনের একটি বাস থেকে পরিত্যক্ত অবস্থায় এ টাকা উদ্ধার করেন ট্রাফিক তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সার্জেন্ট মো. তোছাদ্দেক আলী ও আবু জাফর। এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদপুর ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) কাজী হানিফুল ইসলাম ও ট্রাফিকের পিআই আব্দুল আলিম চৌধুরী।

পরে যথাযথ ব্যবস্থা নিতে টাকাগুলো মোহাম্মদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে ট্রাফিক পুলিশ।

এসআই সাজেদুল আরও বলেন, টাকার মালিক আবু রায়হান মোহাম্মদপুর থানার ওসি আব্দুল লতিফের সঙ্গে ঙেযাগাযোগ করেন। তার দাবীর প্রেক্ষিতে পুলিশ যথাযথ প্রক্রিয়ায় যাচাইবাছাই করে টাকাগুলো জিডি মূলে আবু রায়হানকে বুঝিয়ে দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়