শিরোনাম
◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই ◈ জুলাই আন্দোলনের শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ ◈ আওয়ামী শাসনামলের তিনটি নির্বাচনের পোস্টমর্টেম হওয়া প্রয়োজন: তথ্যমন্ত্রী ◈ সাকিব আল হাসান শুধু অবসরের জন্য নয়, ফিরলে দীর্ঘ সময়ের জন্য ফিরবেন, আশা হাবিবুল বাশার সুমনের ◈ জুলাই সনদ বাস্তবায়ন কোন পথে, উত্তপ্ত হতে পারে সংসদ ◈ সংসদে ১১ জুন নতুন বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী ◈ বিএনপি সরকারকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল ◈ সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি ◈ রমজানের ঘাটতি পূরণে ১০ শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয় ◈ মানহানি মামলায় জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক

প্রকাশিত : ২৬ মে, ২০২১, ০৬:৫০ বিকাল
আপডেট : ২৬ মে, ২০২১, ০৬:৫০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষার ফল আগামী শনিবার প্রকাশিত হবে

বাশার নূরু: [২] বার কাউন্সিলের সচিব মো. রফিকুল ইসলাম বুধবার জানান. শনিবার আইনজীবী অন্তর্ভুক্তির লিখিত পরীক্ষার ফল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

[৩] গত ৪ মে বার কাউন্সিলের চেয়ারম্যান ও অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন জানিয়েছিলেন, পরীক্ষার সব খাতা জমা পড়েছে। ফলও প্রায় প্রস্তুত। এখন পরিস্থিতি স্বাভাবিক হলে যেকোনো দিন ফল প্রকাশ করা হবে।

[৪] গত বছরের ১৯ ডিসেম্বর প্রথম ধাপে লিখিত পরীক্ষায় ৯ কেন্দ্রের মধ্যে পাঁচ কেন্দ্রে গোলযোগ ও বিশৃঙ্খলা হয়। কেন্দ্রগুলো হলো- মোহাম্মদপুর মহিলা কলেজ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, বিসিএসআইআর উচ্চ বিদ্যালয়, সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং ঢাকা মহানগর মহিলা কলেজ। এসব কেন্দ্রের পরীক্ষা বাতিল করা হয়। পরে ২৭ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপের পরীক্ষার দিনে এসব কেন্দ্রের পরীক্ষা আবারও অনুষ্ঠিত হয়। দুইধাপে প্রায় ১৩ হাজার শিক্ষানবিশ আইনজীবী পরীক্ষায় অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়