শিরোনাম
◈ ৪৭ বছরে যুক্তরাষ্ট্র ইরানের জাতীয় সম্পদের বিলিয়ন বিলিয়ন ডলার আটকে রেখেছে ◈ অ‌নেক লড়াই ক‌রে চেলসিকে হারা‌লো ম্যানচেস্টার ইউনাইটেড  ◈ পাকিস্তানের বিরুদ্ধে খেলবেন মেসি! আর্জেন্টিনার সঙ্গে আলোচনা পাকিস্তান ফুটবল কর্তাদের  ◈ একঝাঁক তারকা ছিটকে গেলেন বিশ্বকাপের আগেই! ◈ অবিশ্বাস অনাস্থায় সরকার ও বিরোধী দলের মধ্যে বাড়ছে দূরত্ব ◈ বিশ্বকাপের আসর শুরুর আগেই যুক্তরাষ্ট্রে ১২ গুণ বেড়ে গেলো যাতায়াত খরচ ◈ বিশ্বকাপের আগে নয়া বিতর্ক, এবার প্যালেস্টাইনের ফুটবল কর্তাকে ভিসা দেয়‌নি কানাডা ◈ জরিপে দেখা গেছে, ২০২৬ বিশ্বকাপ দলে নেইমারকে চান না বেশিরভাগ ব্রাজিলিয়ান ◈ কালবৈশাখী ঝড়ে দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ◈ স্টুডেন্ট ভিসাধারীদের জন্য কঠোর সতর্কতা যুক্তরাষ্ট্র দূতাবাসের

প্রকাশিত : ২৬ মে, ২০২১, ০৫:৪৩ বিকাল
আপডেট : ২৬ মে, ২০২১, ০৫:৪৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে ইয়াবাসহ এক মাদ্রাসার অধ্যক্ষ গ্রেপ্তার

রাজু চৌধুরী : [২] মঙ্গলবার (২৫ মে) গভীর রাতে নগরীর আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

[৩] গ্রেফতারকৃতের নাম মোঃ ইয়াছিন (৩৮)। তিনি আগ্রাবাদ বেপারীপাড়া তালিমুল করিম আদর্শ মাদ্রাসার অধ্যক্ষ। তার বিরুদ্ধে এর আগেও একটি মাদকের মামলা রয়েছে।

[৪] ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ইয়াছিন বেপারীপাড়া তালিমুল করিম আদর্শ মাদ্রাসার অধ্যক্ষ। এই মাদ্রাসায় ৮০ জন শিক্ষার্থী এবং ৬ জন শিক্ষক রয়েছেন। অধ্যক্ষ হওয়ায় এলাকায় তার পরিচিতি ভাল এবং ঝুঁকিও কম। তাই তিনি এই পরিচয়ের আড়ালে ইয়াবা বিক্রি করেন! ২০১১ সালে ইয়াবা বিক্রি করতে গিয়ে একবার গ্রেফতার হন। তখন দেড় মাস জেলও খাটেন।

[৫] মঙ্গলবার রাতে অন্য আরেকটি জিডিমূলে আগ্রাবাদ সিডিএ বলির পাড়াস্থ ২নং গলির মাহবুবুল আলমের ভাড়া ঘরের তার বাসায় অভিযান চালালে খাটের নীচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

[৬] জিজ্ঞাসাবাদে ইয়াছিন জানান, তিনি নিজেও ইয়াবাসেবি। যৌন সক্ষমতা বাড়ানোর জন্য তিনি ইয়াবা সেবন করে থাকেন। তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

[৭] এদিকে তার বিরুদ্ধে কুমিল্লার দেবিদ্বার থানায় ১৯ বছর বয়সী এক সিএনজি চালকের মেয়েকে ফুঁসলিয়ে বিয়ে করায় অপহরণ ও ধর্ষনের অভিযোগে আনা হয়েছে তার বিরুদ্ধে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়