শিরোনাম
◈ অপরিশোধিত জ্বালানি তেল সংকট: চীনের তেলে রহস্যজনক অনাগ্রহ, ভারতকে অনুরোধ জানিয়ে চিঠি ◈ ওসমান হাদি হত্যা মামলার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত ◈ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছে বাংলাদেশ ◈ দর্শক‌দের মুসলিমবিদ্বেষী স্লোগান, ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে স্পেন ◈ রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নসহ আলোচনায় ৩ চুক্তি ◈ হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু ◈ দিল্লি না ঢাকা'-র রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কি কাছাকাছি আসতে পারবে? ◈ ক্রিকেট বো‌র্ডে ক্রিকেট নেই, আ‌ছে সার্কাস: আফতাব আহ‌মেদ ◈ বি‌সি‌বি‌তে তামিম ইকবা‌লের নেতৃত্ব নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ

প্রকাশিত : ২৬ মে, ২০২১, ০১:১৭ দুপুর
আপডেট : ২৬ মে, ২০২১, ০১:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাবনায় রনি হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত

আবুল কালাম আজাদ: [২] শহরের রাধানগর মহল্লায় প্রকাশ্য দিবালোকে তানভীর আহমেদ রনি ওরফে ভাজতে রনি হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

[৩] বুধবার সকাল ১১টায় পাবনা প্রেসক্লাবের সামনে আব্দুল হামিদ সড়কে এই মানবন্ধন অনুষ্ঠিত হয়।

[৪] মানবন্ধন চলাকালে বক্তব্য দেন নিহত রনির বড় ভাই রানা, মা নিলা খাতুন, স্ত্রী পারভিন, সাবেক পৌর কাউন্সিলর কালু হোসেন। এসময় তারা বলেন প্রকাশ্যে একটা যুবককে নির্মমভাবে হত্যার ঘটনায় তারা বিস্মিত হতভম্ভ। হত্যাকান্ডের মুল আসামি মিরাজুল চারটি হত্যা মামলার আসামি। অন্যরা মাদক ব্যবসাসহ নানা ধরনের অসামাজিক অপরাধের সাথে জড়িত। তবে পুলিশ হত্যাান্ডের চব্বিশ ঘন্টার মধ্যে মুল ঘাতক মিরাজুলসহ তিনজনকে গ্রেফতার করে, বাকি আসামিদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবি করেন তারা।

[৫] উল্লেখ্য, গত ২০ মে প্রকাশ্যে দিবালোকে পাবনা এডওয়ার্ড কলেজের ডিগ্রী বটতলায় ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারী কুপিয়ে রনিকে হত্যা করে। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়