শিরোনাম
◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি!

প্রকাশিত : ২৬ মে, ২০২১, ০৩:১১ রাত
আপডেট : ২৬ মে, ২০২১, ০৩:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যশোরে ৮২ লাখ টাকা মূল্যের আর্ন্তজাতিক কলিং কার্ডসহ পাচারকারী আটক

বাবুল আক্তার : ভারতে পাচারের সময় বেনাপোল সীমান্ত থেকে ৮২ লাখ টাকা মূল্যের ৪৩ হাাজা ১ ৪০ পিস আন্তর্জাতিক কলিং কার্ডসহ (স্ক্র্যাচ কার্ড) আমিনুর (২২) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।
মঙ্গলবার (২৫ মে) দুপুরে সীমান্তবর্তী সাদীপুর গ্রামের সেতু এন্টারপ্রাইজ নামে এক দোকান থেকে তাকে আটক করা হয়। আটক আমিনুর বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের শামছুর রহমানের ছেলে।
যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল মোঃ সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা জানতে পারে দুইজন লোক প্রচুর পরিমানে আন্তর্জাতিক কলিং কার্ড (স্ক্র্যাচ কার্ড) বাংলাদেশ থেকে ভারতে পাচারের উদ্দেশে সাদিপুর সেতু এন্টারপ্রাইজে অবস্থান করছে। এরপর নায়েব সুবেদার মোঃ ইউনুস আলীর নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে আমিনুরকে আটক করে। এসময় ওই অফিস থেকে টেপ দিয়ে মোড়ানো অবস্থায় একটি কার্টুন উদ্ধার করা হয়। এরপর কার্টুনটি খুলে তার মধ্যে ৪৩ হাজার ১৪০ পিস আন্তর্জাতিক কলিং কার্ড (স্ক্র্যাচ কার্ড) পাওয়া যায়। তবে অভিযান টের পেয়ে আমিনুরের সাথে থাকা সাদীপুর মাঠপড়ার রফিকুল মোল্লার ছেলে সিহাব হোসেন কৌশলে পালিয়ে যায়।
তিনি আরো জানান, উদ্ধারকৃত  কলিং কার্ডের মূল্য ৩ কোটি ৮২ লাখ ৪৯ হাজার ৬১৯ টাকা। উদ্ধারকৃত আন্তর্জাতিক কলিং কার্ডসহ আমিনুরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আসামি করে মামলা করা হয়েছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়