শিরোনাম
◈ আইসিসির এক সিদ্ধান্তে ২৪৪ কোটি টাকা ক্ষতির মুখে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড! ◈ ‘শখের’ যুদ্ধই এখন ট্রাম্পের গলার কাঁটা, কী করবে যুক্তরাষ্ট্র? ◈ আটক ইমরান খানের স‌ঙ্গে মানবাধিকার লঙ্ঘন ক‌রে‌ছে পা‌কিস্তান সরকার: সৈয়দ আশরাফুল হক ◈ ‘সুপার সাইজড’ এল নিনো আসছে, বাড়ছে চরম আবহাওয়ার ঝুঁকি : সতর্কতা জাতিসংঘের ◈ গণমাধ্যমে ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ শিরোনামে সংবাদ, যা জানাল পুলিশ ◈ নতুন যে পরিবর্তন এলো জমির নামজারিতে, আরো যা জানা জরুরী ◈ ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনও স্লোগান নয়, পরিকল্পনা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা ◈ দুর্যোগকবলিত নেপালকে ১২ কোটি ৩০ লাখ টাকা দিল বাংলাদেশ ◈ খে‌লোয়াড়‌দের আ‌র্থিক ক্ষ‌তি সামলা‌তে ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি বাড়ালো বিসিবি

প্রকাশিত : ২৫ মে, ২০২১, ০৮:২১ রাত
আপডেট : ২৫ মে, ২০২১, ০৮:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজবাড়ীতে ভা‌লো কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কার ‌দি‌লেন পু‌লিশ সুপার

মোঃ ইউসুফ মিয়া : [২] জেলা পুলিশের আ‌য়োজ‌নে রাজবাড়ী কর্তৃক পুলিশ লাইন্স ড্রীলশেডে মাসিক কল্যাণ সভা অনু‌ষ্ঠিত হ‌য়েছে।

[৩] মঙ্গলবার পু‌লিশ লাইন্স ড্রীল‌শে‌ডে রাজবাড়ী পু‌লিশ সুপার এমএম শা‌কিলুজ্জামা‌নের সভাপ‌তি‌ত্বে আয়োজিত মাসিক কল্যাণ সভায় অন্যা‌নের ম‌ধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন (প্রশাসন ও অপরাধ), অতিঃ পুলিশ সুপার (সদর সা‌র্কেল) ‌শেখ শরীফ-উজ-জামানসহ রাজবাড়ী সদর থানা অ‌ফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার,‌ডি‌বির অ‌ফিসার ইনচার্জ প্রাণ বন্ধু চন্দ্র বিশ্বাস,পাংশা ম‌ডেল থানার অ‌ফিসার ইনচার্জ‌ মোহাম্মদ সাহাদত হো‌সেন,বা‌লিয়াকা‌ন্দি থানা অ‌ফিসার ইনচার্জ তারিকুজ্জামান,কালুখা‌লি থানা অ‌ফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান,গোয়ালন্দ ঘাট থানা অ‌ফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহ্ আল তায়াবীরসহ জেলার সকল অ‌ফিসার ফোর্সবৃন্দ উপ‌স্থিত ছি‌লেন।

[৪] এসময় উপস্থিত সকল অফিসার ফোর্সদের উপস্থিতিতে জেলা পুলিশ সুপার এমএম শা‌কিলুজ্জামান ব‌লেন, জেলার পুলিশের সকলের সমস্যার কথা ম‌নোজগ দি‌য়ে শোনেন এবং সমস্যা সমূহের সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট ইউনিট ইনচার্জকে নির্দেশ প্রদান করেন। এছাড়াও ভাল কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কার প্রদান ক‌রেন এবং ফোর্স‌দের‌কে কল্যাণে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।

[৫] রাজবাড়ী সদর থানা অ‌ফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার‌কে ভাল কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কার হা‌তে তু‌লে দেন পু‌লিশ সুপার এমএম শা‌কিলুজ্জামান।

  • সর্বশেষ