শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্য কৌশল, কতটা প্রস্তুত বাংলাদেশ? ◈ অতিরিক্ত সময়ের গোলে স্পেনের জয়, বিশ্বকাপ থেকে বিদায় পর্তুগালের ◈ প্রাথমিক বিদ্যালয়ে প্রধানমন্ত্রীর লেখা বইসহ ৩ বই রাখার নির্দেশ বাতিল ◈ ছবি মুক্তির পরপরই জি-ফাইভ থেকে ‘সাতলুজ’ অপসারণ, দর্শকদের ডাউনলোড করা সংস্করণ দেখতে আহ্বান দিলজিৎয়ের ◈ ভেজালবিরোধী অভিযান জোরদারে উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ গরু চরাতে গিয়ে রাখালের ওপর সিংহের ভয়াবহ হামলা, ৩০ মিনিট আটকে রাখার পর উদ্ধারের ভিডিও ভাইরাল ◈ সমুদ্রের গুপ্তধনের খোঁজে বাংলাদেশ, যুক্তরাজ্যের নকশায় তৈরি হচ্ছে ভাসমান গবেষণাগার ◈ গুলশান-বনানী-বারিধারা লেক রক্ষায় কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ গাজায় প্রশাসনিক ক্ষমতা হস্তান্তরের ঘোষণা, বিলুপ্ত হলো বর্তমান সরকার ◈ প্রধানমন্ত্রী বেতনের ১০% সরকারি কোষাগারে জমা দেন, মন্ত্রীদেরও একই আহ্বান

প্রকাশিত : ২৫ মে, ২০২১, ০৮:১১ রাত
আপডেট : ২৫ মে, ২০২১, ০৮:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মশা বিস্তারে সজাগ থাকুন, তদারকি করুন: মেয়র তাপস

সুজিৎ নন্দী: [২] ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, সরকারের বিভিন্ন অধিদপ্তর বা সংস্থার যে সকল আবাসন, নির্মাণাধীন ভবন এবং সরকারের বিভিন্ন সংস্থার দপ্তর রয়েছে, সেসব জায়গাগুলোতে অনেক সময় মশা বিস্তারের উপযোগী পরিবেশ থাকে।

[৩] তিনি কাউন্সিলরদের উদ্দেশ্যে বলেন, যেহেতু সে সকল জায়গায় আমাদের কর্মীরা নিয়মিতভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে না, সেখানে মশার বিস্তার না ঘটে সে বিষয়ে আপনারা সজাগ থাকবেন, তদারকি করবেন এবং প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন।

[৪] মঙ্গলবার নগর ভবনের মেয়র হানিফ অডিটরিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় পরিষদের ৭ম বোর্ড সভায় মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস একথা বলেন।

[৫] ব্যারিস্টার শেখ তাপস আরও বলেন, বিগত বছরে করপোরেশনের ইতিহাসে আমরা সবচেয়ে বেশি সুষ্ঠুভাবে মশক নিয়ন্ত্রণ করতে পেরেছি। নির্বাচনী ইশতেহারে কথা দিয়েছিলাম-আমরা কোনো কর বৃদ্ধি করব না এবং আমরা কর বৃদ্ধি করিনি। কিন্তু কর বৃদ্ধি না করেই কর আদায়ের ক্ষেত্র বৃদ্ধি করে তা সম্পন্ন করতে পারলেই আমরা পর্যায়ক্রমে স্বয়ংসম্পূর্ণ হতে পারবো।

[৬] ওয়ার্ডভিত্তিক উন্নয়নকে প্রাধান্য দেওয়া হচ্ছে জানিয়ে বলেন, আমরা প্রতিটি ওয়ার্ডেই একটি করে সামাজিক অনুষ্ঠান কেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়েছি। পাঁচ তলাবিশিষ্ট নতুন আরও ৪৩টি সামাজিক অনুষ্ঠান কেন্দ্র নির্মাণের লক্ষ্যে ইতোমধ্যে প্রকল্প তৈরি করে আমরা মন্ত্রণালয়ে পাঠিয়েছি।

[৭] বোর্ডসভায় করপোরেশনের কাউন্সিলরবৃন্দ ছাড়াও অন্যান্যের দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর বদরুল আমিনসহ বিভিন্ন বিভাগের দপ্তর প্রধানরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়