শিরোনাম
◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে খর্ব শক্তির দল নয়, স্কোয়াডের গভীরতা যাচাই‌য়ে নতুন‌দের নেয়া হ‌য়ে‌ছে: নিউজিল্যান্ড কোচ ◈ ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দো এখ‌নো পর্তুগালের জন্য গুরুত্বপূর্ণ  ◈ কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে অগ্নিকাণ্ড ◈ কুনারে পাকিস্তানের রকেট হামলা, ৯ হাজারের বেশি পরিবার ঘরছাড়া ◈ ‘মাইনাস টু ফর্মুলা’ বাস্তবায়নে দুই দলের শীর্ষ নেতাদের ওপর নির্যাতনের অভিযোগ ◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব

প্রকাশিত : ২৫ মে, ২০২১, ০৭:৫১ বিকাল
আপডেট : ২৫ মে, ২০২১, ০৭:৫১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অবিচারের বিরুদ্ধে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর সাহসী ভূমিকা বিশ্বকে আজীবন পথ দেখাবে: জি এম কাদের

শাহীন খন্দকার: [২] জাতীয় কবির জন্মজয়ন্তীতে বিনম্র শ্রদ্ধা জানিয়ে জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের আরও বলেছেন, অত্যাচার, অবিচার ও শোষণের বিরূদ্ধে বিদ্রোহের মূর্ত প্রতীক হয় থাকবেন কাজী নজরুল ইসলাম।

[৩] মঙ্গলবার এক বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান আরও বলেন, সাহিত্যিক, সঙ্গীতজ্ঞ, সাংবাদিক, সম্পাদক, রাজনীতিবিদ এবং সৈনিক হিসেবে অন্যায় এবং দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করে জীবনের প্রতিটি শাখায় সফলতার অনুপ্রেরণা হয় থাকবেন কাজী নজরুল ইসলাম।

[৪] বিবৃতিতে তিনি বলেন, বিদ্রোহ, সাম্য, প্রেম ও মানবতার কবি কিজী নজরুল ইসলাম এর কবিতা, গান, প্রবন্ধ, নাটক ও উপন্যাস বিশ্ব সম্প্রদায়কে আজীবন মুক্তির পথে ধরে রাখবে। তিনি ইসলামী সঙ্গীতের পাশাপাশি একাধারে শ্যামা সঙ্গীত রচনা করে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

[৫] জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর জন্মজয়ন্তীতে অনুরূপ বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, জাতীয় পার্টি চেয়ারম্যান এর উপদেষ্টা ও জাতীয় সাংস্কৃতিক পার্টির আহবায়ক শেরিফা কাদের এবং জাতীয় সাংস্কৃতিক পার্টির সদস্য সচিব আলাউদ্দিন আহমেদ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়