শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ২৫ মে, ২০২১, ০৬:৪৮ বিকাল
আপডেট : ২৫ মে, ২০২১, ০৬:৪৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আসছে হিরো আলমের নবাব

বিনোদন ডেস্ক: [২] আশরাফুল আলম ওরফে হিরো আলম বহুরূপী এক মানুষ। ভক্তদের একের পর এক চকম উপহার দিয়েই চলেছেন তিনি। আলোচনা-সমালোচনা পাত্তা না দিয়ে নিজেকে নতুন রূপে হাজির করাই যেন তার নেশা। এবার হাজির হলেন তিনি নবাব রূপে।

[৩] সম্প্রতি তরুণ নির্মাতা শামীম হোসেনের রচনা ও পরিচালনায় ‘নবাব আলম’ নামে একটি নাটকে অভিনয় করেছেন তিনি। মিলন খানের প্রযোজনায় নাটকটি শিগগিরই ‘মিডিয়া ভুবন এন্টারটেইনমেন্ট’ ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে। শামীম হোসেনের রচনা ও পরিচালনায় ‘প্রেম সম্রাট’ ও ‘আদম ব্যাপারী’ নামে আরও দুটি নাটকে অভিনয় করেছেন হিরো আলম।

[৪] ‘নবাব আলম’ নাটকে রানীর ভূমিকায় অভিনয় করেছেন হিরো আলমের স্ত্রী নুসরাত জাহান জিমু। মন্ত্রীর চরিত্রে এনায়েত রাজীব ও সেনাপতি হিসাবে দেখা যাবে শিমুলকে। এছাড়া শামীম, ফারুখ, জান্নাতসহ আরও অনেকে অভিনয় করেছেন।

[৫] নতুন চরিত্র নিয়ে উচ্ছ্বসিত হিরো আলম বলেন, ‘সমালোচনা পাশ কাটিয়ে আমি সামনে এগিয়ে যেতে চাই। ভক্তদের নতুন কাজ উপহার দিতে পারলে ভালো লাগে। এবার আমি সম্পূর্ণ ভিন্ন রূপে হাজির হয়েছি। আশা করি, নবাব আলম নাটকটি সবার ভালো লাগবে। শামীম ভাইয়ের আরও দুটি নাটকে অভিনয় করেছি। সম্পূর্ণ আলাদা ধাচের নাটক দুটিও আশা করি সবার ভালো লাগবে।’

[৬] গত ঈদে একটি নাটকে হিরো আলম আলাদিনের দৈত্যের ভূমিকায় অভিনয় করেছেন। ‘বাবু খাইছো’ শিরোনামে একটি গান গেয়ে নিজেকে গায়ক হিসাবে আত্মপ্রকাশ করেন হিরো আলম। এরপর ইংলিশ, হিন্দি, চীনা এবং আরবি ভাষায় গান গেয়ে আলোচনায় আসেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়