শিরোনাম
◈ স্বর্ণের দামে বিয়ের ঐতিহ্যে ধাক্কা, দক্ষিণ এশিয়ায় গয়নার বদলে কৃত্রিম বিকল্পের দিকে ঝুঁকছেন মানুষ! ◈ এসএসসি পরীক্ষায় ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয় ◈ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে যাচ্ছে সোনা, আসছে মাদক! ◈ বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস বেশি কেন? ◈ কাতার প্রস্তাবসহ সব পরিকল্পনা নাকচ, শেখ হাসিনার অনড় অবস্থানে আওয়ামী লীগ পুনর্গঠন অনিশ্চিত ◈ ড্র করেও চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের সে‌মিফাইনা‌লে আর্সেনাল ◈ যে কারণে স্থগিত হয়ে গেল সারা দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে  রিয়াল মা‌দ্রিদ‌কে হা‌রি‌য়ে সে‌মিফাইনা‌লে বায়ার্ন মিউনিখ ◈ এনসিপি যুক্ত হচ্ছেন নিষ্ক্রিয় জুলাই নেতারা, শক্তি বাড়ানোর উদ্যোগ ◈ আন্তর্জাতিক ক্রিকেট থে‌কে রুবেলের বিদায়

প্রকাশিত : ২৫ মে, ২০২১, ০৬:২৮ বিকাল
আপডেট : ২৫ মে, ২০২১, ০৬:২৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘এবার দয়া করা টুইট করা থামান’ ইলন মাস্ককে বললেন ক্রিপ্টোকারেন্সির বিনিয়োগকারীরা

লিহান লিমা: [২] সম্প্রতি কয়েক সপ্তাহে বিটকয়েন, ডোগিকয়েন ও অন্যান্য ডিজিটাল মুদ্রার দর, ৪০ শতাংশেরও বেশি হ্রাস পেয়েছে। ক্রিপ্টোরেন্সির এই দরপতনের পেছনে অন্যান্য অনেক কারণের মধ্যে রয়েছেন টেসলার স্বত্বাধীকারি ইলন মাস্ক। সিএনএন

[৩] জনপ্রিয় মার্কিন শো ‘স্যাটারডে নাইট লাইভ’ এ এসে তিনি মজা করে বলেন, ডোগিকয়েন একটি ‘ঝামেলা’। এর আগে বিটকয়েন নিয়ে বলেছেন, এটি পরিবেশের জন্য মোটেও ভালো কিছু নয়। টেসলা এখন থেকে আর বিটকয়েন লেনদেন করবে না। টুইটেও ডিজিটাল মুদ্রা নিয়ে নিজের নেতিবাচক মনোভাব তুলে ধরেছেন তিনি। এর ফলে বিটকয়েট ও ডিগোকয়েনসহ সব ডিজিটাল মুদ্রার দরে প্রভাব পড়ে। ডিজিটার মুদ্রার মূল্যহ্রাস গত কয়েক বছরের ইতিহাসে রেকর্ড করে।

[৪]আবার সোমবার এক টুইটে বলেছেন, ‘বিটকয়েন মাইনাররা নবায়নযোগ্য জ্বালানি নিয়ে তার সঙ্গে কথা বলেছেন, সম্ভবত ভালো কিছু আশা করা যাচ্ছে।’ মাস্কের সর্বশেষ টুইটের পর বিটকয়েনের দর ৪ শতাংশ বেড়েছে।

[৫] মাস্কের এই আচরণে বিরক্ত ক্রিপ্টোকারেন্সির বিনিয়োগকারীরা বলছেন, তার উচিত টুইট বন্ধ করে গাড়ি বানানোর দিকে মনোযোগ দেয়া। ক্রিপ্টোকারেন্সি পরামর্শক ও বিনিয়োগকারী এলোসা মার্সেসোনি বলেন, ‘মাস্ক খুবই বৈষয়িক। তার বোঝা উচিত মানুষ ক্ষুদ্ধ।’ ক্রিপ্টো প্ল্যাটফর্ম সেলসিয়াস এর সিইও ও প্রতিষ্ঠাতা অ্যালেক্স মাসিনস্কে বলেন, ‘যারা মাস্ককে অন্ধভাবে অনুসরণ করছেন তারা অনেক টাকা খুইয়েছেন। তাদের ওপর যে বোঝা চেপেছে তা থেকে তারা সহজে উত্তরণ পাবেন না।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়