শিরোনাম
◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি ◈ অক্সফোর্ডে অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ সমর্থকদের স্লোগান, পাল্টা হাসনাত আবদুল্লাহর ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন ◈ রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে দ্রুত এআই ক্যামেরা স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বেনজীরকে দেশে ফেরাতে বাংলাদেশকে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত ◈ ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব ◈ বিশ্বকা‌পে মারা‌দোনা‌কে নি‌য়ে এক প্রজন্মের হৃদয়ভাঙার গল্প! ◈ চার দিন শূন্যরেখায় আটকে থাকার পর ১২ জনকে ফেরত নিল ভারত ◈ ভারতের ভিসা আবেদনের অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়ায় যে নতুন নির্দেশনা দিয়েছে আইভ্যাক

প্রকাশিত : ২৫ মে, ২০২১, ০৬:০৬ বিকাল
আপডেট : ২৫ মে, ২০২১, ০৬:০৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রোড মার্কিং ও জেব্রাক্রসিংয়ের কাজ চলছে, গাড়ি পার্কিংয়ের জায়গা খোঁজা হচ্ছে

সুজিৎ নন্দী: [২] ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ এবং দুই সিটি করপোরেশনের যান্ত্রিক বিভাগের উদ্যোগে রোড মার্কিং ও জেব্রাক্রসিংয়ের কাজ দীর্ঘ বিরতির পরে চলতি মাসে নতুন করে শুরু হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে ২৩টি ফুটওভার ব্রিজের কাজও শেষ করা হবে।

[৩] করপোরেশন ও ট্রাফিক বিভাগ সূত্র জানায়, গত দেড় বছরে প্রায় একহাজার ৬শ’ গাড়ি কারপার্কিংয়ের জন্য বরাদ্দ দেয়া হয়েছে। এগুলো পুরোপুরি চালু হলে মতিঝিল এলাকায় সড়ক দুর্ঘটনা ও যানজট অনেকাংশে বন্ধ হয়েছে। তবে মেট্রোরেলের কাজ শেষ হলে মতিঝিলে কোন যানজট থাকবে না। পাশাপাশি পার্কিংএর জন্য নিয়মিত জায়গা খোঁজা হচ্ছে। পাকিং থেকে টোল তোলা হচ্ছে।

[৪] ইতোমধ্যে প্রধান সড়কে রোড মার্কিং, জেব্রাক্রসিং, স্পীড ব্রেকার ও অন্যান্য সাইন অংকনের কাজ চলছে। ৬২টি স্থানে ট্রাফিক সাইন (পথচারি পারাপার ও গতিরোধক) নির্মাণ করা হয়েছে।

[৫] দক্ষিণের যান্ত্রিক বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনিসুর রহমান বলেন, নিরাপদ সড়কের জন্য এটি আমাদের চলমান কাজ। দিন-রাত ২৪ ঘন্টা কাজ চলছে। প্রতিমাসে মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানো হয়। এবং পুরোমাসের কাজ সরেজমিনে মেয়রের নেতৃত্বে পরিদর্শন করা হয়।

[৬] ঢাকা মেট্রোপলিটন ট্রাফিকের উদ্ধতন কর্মকর্তা জানান, নগরীতে যে ভাবে রাস্তা প্রশস্ত করা হয়েছে সে অনুপাতে রাস্তা পারাপারের ব্যবস্থা নেই। এজন্য রোড মার্কিং, জেব্রাক্রসিং, স্পীড ব্রেকার জরুরি হয়ে পড়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়