শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ২৫ মে, ২০২১, ০৫:১০ বিকাল
আপডেট : ২৫ মে, ২০২১, ০৫:১০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতে পাচারকালে সাতক্ষীরার আলীপুর থেকে বিপুল সংখ্যক জন্মনিয়ন্ত্রণ ট্যাবলেট আটক

আসাদুজ্জামান: [২]  মঙ্গলবার ভোরে শহরের ইটাগাছার জাহাঙ্গীর আলম ও আলীপুরের সবুজ সরদার নামে দুজনকে আটক করা হয়।

[৩] জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.ইয়াসিন আলম জানান, সীমান্ত এলাকায় পুলিশের টহলের সময় গোপন সূত্রে আমরা জানতে পারি আলীপুর গ্রামের সবুজ সরদারের বাড়িতে বিপুল সংখ্যক জন্মনিয়ন্ত্রণ ট্যাবলেট জড়ো করে রাখা হয়েছে। যেকোনো সময় চোরাপথে তা ভারতে পাচার করা হতে পারে।

[৪] তিনি আরও জানান, খবর পেয়ে মঙ্গলবার ভোরে সবুজ সরদারের বাড়ি ঘেরাও করে এসব ট্যাবলেট জব্দ করা হয়। তার ঘরের ভেতর থেকে ১২ হাজার পাতার সুখী ট্যাবলেট বের করে আনা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়