শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২৫ মে, ২০২১, ০৪:৪৩ দুপুর
আপডেট : ২৫ মে, ২০২১, ০৪:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজবাড়ীতে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

কামাল হোসেন:[২] রাজবাড়ী সদর উপজেলায় ২শ ১৫পিচ ইয়াবা ট্যাবলেটসহ মো. রেজাউল ইসলাম রেজা (২৮) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় আরেক মাদক বিক্রেতা মো. জালাল (৪৫) পালিয়ে যায়।

[৩] সোমবার (২৪ মে) রাত সোয়া ৮ টার দিকে উপজেলার ভবদিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (২৫ মে) দুপুরে এক এজহারের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

[৪] গ্রেফতারকৃত আসামী রাজবাড়ী সদর উপজেলার ভবদিয়া এলাকার মো. ফজের আলী মন্ডলের ছেলে। পলাতক আসামী উপজেেলার অন্তর মোড় এলাকার মো. জালাল।

[৫] জেলা ডিবি পুলিশের ওসি প্রাণ বন্ধু চন্দ্র বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী সদর উপজেলার ভবদিয়া এলাকায় অভিযান চালিয়ে ডা. আবুল হোসেন ক্লাবের সামনে থেকে পেশাদার মাদক ব্যবসায়ী মো. রেজাউল ইসলাম রেজাকে ২শ ১৫পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করলেও অপর আসামী জালাল পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত ও পলাতক আসামী দির্ঘদিন যাবত বিভিন্ন এলাকায় ইয়াবা ট্যাবলেট বিক্রয় করে আসছে। পলাতক আসামী জালালকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

[৬] গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে জেলা গোয়েন্দা শাখার এসআই ফেরদৌস আহমেদ বাদী হয়ে মঙ্গলবার রাজবাড়ী সদর থানায় ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর টেবিল ১৯(ক)/৪১ ধারায় মামলা দায়ের করে আসামীকে হস্তান্তর করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়