শিরোনাম
◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের ◈ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার

প্রকাশিত : ২৫ মে, ২০২১, ০৪:১২ দুপুর
আপডেট : ২৫ মে, ২০২১, ০৪:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবার শুরু হলো শাপলা মিডিয়ার প্রস্তাবিত একশ’ ছবির থেমে যাওয়া কাজ

ইমরুল শাহেদ: অনেকের ধারণা ছিল শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান শুধু পরিচালক সমিতির নির্বাচনকে প্রভাবিত করার জন্যই একশ’ ছবির ঘোষণা দিয়েছিল। ঘোষণার পর দশটি ছবির কাজও শুরু হয়ে যায়। এরপর নানা কারণে ছবির গুলোর কাজে ভাটা পড়ে। অনেকে হতাশ হয়ে বলাবলি শুরু করেন, আসলে এই দশটিতেই প্রযোজকের কার্যক্রম শেষ হয়ে যাবে। অসমাপ্ত ছবিগুলোর কাজও আর শেষ হবে না। কিন্তু ঈদের পরপরই ছবিগুলোর কাজ যথারীতি আবার শুরু হয়ে গেছে।

পরিচালক মোস্তাফিজুর রহমান বাবু ‘হৃদ মাজারে তুমি’ ছবির অসমাপ্ত কাজ পূবাইল লোকেশনে আবার শুরু করেছেন। শেষ হওয়া ছবিগুলোর ডাবিংয়ের কাজও ইতোমধ্যে শুরু হয়ে গেছে। বিপাশা কবীর ডাবিং করছেন রেজা হাসমত পরিচালিত ‘জিদ্দি মেয়ে’ ছবির। অর্থাৎ প্রথম ধাপে শুরু হওয়া দশটি ছবির কাজ দ্রুতই এগিয়ে নেওয়া হচ্ছে। একজন পরিচালক জানান, আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে তার নতুন ছবিটির কাজ শুরু হবে। অপর একজন পরিচালক বলেন, প্রথম ধাপের ছবিগুলো গুটিয়ে নিয়ে দ্বিতীয় ধাপের ছবিগুলোর কাজ শুরু হয়ে যাবে। তবে এফডিসিতে এই একশ’ ছবির কার্যক্রম পরিচালনার জন্য যে প্রোডাকশন হাউজটি নেওয়া হয়েছে, সেটি এখনো মুখরিত হয়নি।

সেখানে লোকজমায়েত শুরু হলেই বুঝা যাবে নতুন ছবির তোড়জোড় চলছে। পরিচালক সায়মন তারেক বলেন, কাজ করতে গেলে আলোচনা-সমালোচনা হবে এটাই স্বাভাবিক। অপর একটি সূত্র জানিয়েছে, পরিচালক সমিতির নির্বাচনে যারা ভোট দিতে আসেননি, বা যারা সোহান-শাহীন প্যানেলের বাইরে গিয়ে নির্বাচন করেছেন তাদের কেউ কেউ ইতোমধ্যে একশ’ ছবির তালিকা থেকে বাদ পড়েছেন। পরিচালক সারোয়ার বলেছেন, অন্য প্যানেল থেকে নির্বাচন করায় আমি একজনের তালিকা থেকে বাদ পড়েছি। এফআই মানিক বলেন, অসুস্থতার কারণে তিনি ভোট দিতে আসতে পারেননি। এজন্য চূড়ান্ত হওয়া ছবি থেকে আমি বাদ পড়েছি।’

  • সর্বশেষ