শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ২৫ মে, ২০২১, ০৩:১৩ দুপুর
আপডেট : ২৫ মে, ২০২১, ০৯:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশের কয়েকটি ওষুধ কোম্পানীকে ব্ল্যাক ফাঙ্গাসের প্রতিষেধক উৎপাদনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর, আতঙ্কিত হওয়ার কিছু নেই

শাহীন খন্দকার:[২] স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ব্ল্যাক ফাঙ্গাস রোধে জরুরি পদক্ষেপ নেয়া হয়েছে। তিনি বলেন,“ভারতের নতুন ভ্যারিয়েন্টের পাশাপাশি ব্ল্যাক ফ্যাঙ্গাসও দেশে চলে এসেছে বলে জানা গেছে। করোনায় ভারতীয় ভ্যারিয়েন্ট প্রতিরোধের পাশাপাশি এখন ব্ল্যাক ফ্যাঙ্গাসও আমাদেরকে মোকাবেলা করতে হবে। তবে এই মুহূর্তে খুব বেশি ভয়ের কারণ নেই। কারণ এখন পর্যন্ত ভাইরাসটি দেশে ছড়িয়ে পড়েনি।”
[৩] স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই রোগের উপযুক্ত চিকিৎসায় করণীয় কি হবে সে ব্যাপারেও সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা দেয়া হয়েছে। মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল শিক্ষার্থীদের ভ্যাকসিন প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

[৪] মেডিকেল শিক্ষার্থীদের টিকা প্রদানের গুরুত্ব তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী জানান, মেডিকেল শিক্ষার্থীদের যারা ৫ম বর্ষে অধ্যায়ন করছে প্রথম অবস্থায় তাদেরকে ভ্যাকসিন দেয়া হচ্ছে। কারণ, এই মেডিকেল শিক্ষার্থীরা কোভিড রোগীদের সাথে কাজ করছে এবং আগামীতেও করবে। শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুকি বিবেচনায় অগ্রাধিকারভিত্তিতে এদেরকে আগে ভ্যাকসিন দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। পর্যায়ক্রমে ঢাকা মেডিকেল কলেজের পাশাপাশি দেশের অন্যান্য সরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীদেরকেও ভ্যাকসিন দেয়া হবে।

[৫] দেশেই ভ্যাকসিন উৎপাদন শুরু করা হবে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী দেশেই ভ্যাকসিন উৎপাদনের নির্দেশনা দিয়েছেন। সংশ্লিষ্ট সবার সাথে আলাপ আলোচনা চলছে। ওষুধ উৎপাদনের মতো করে শীঘ্রই দেশে ভ্যাকসিন উৎপাদন কাজ শুরু করা হবে। ওষুধের মতো দেশের চাহিদা মিটিয়ে এই ভ্যাকসিন আগামীতে বিদেশেও রপ্তানী করা সম্ভব হবে।

[৬] স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ভ্যাকসিন আমদানীতে চীন, রাশিয়ার সাথে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। একই সাথে আমেরিকা, যুক্তরাজ্যের সাথেও আলোচনা এগিয়েছে। আশা করা যাচ্ছে, দেশে ভ্যাকসিন প্রাপ্তিতে আগামীতে কোন সমস্যা থাকবে না।

[৭] উল্লেখ্য, আজ ঢাকা মেডিকেল কলেজে মোট ১৫৭ জন মেডিকেল শিক্ষার্থী ভ্যাকসিন গ্রহণ করবেন। ভ্যাকসিন কার্যক্রম উদ্বোধনকালে স্বাস্থ্যমন্ত্রীর উপস্থিতিতে প্রথম ভ্যাকসিন গ্রহণ করেন ঢাকা মেডিকেল কলেজের ৫ম বর্ষের শিক্ষার্থী অন্যন্যা সালাম সমোতাসহ ৬ জন শিক্ষার্থী।

[৮] ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. টিটু মিয়ার সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. আলী নূর, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক এবং স্বাচিপ-এর মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ। সম্পাদনা: মেহেদী হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়