শিরোনাম
◈ এক মাসে সুশাসনের বার্তা: জনআস্থায় এগোচ্ছে সরকার ◈ ‘লঞ্চের নির্ধারিত ভাড়ার থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার’ ◈ ইরান থেকে ২৫০ বাংলাদেশিকে ফেরাতে সরকারের উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় শীর্ষ নেতাদের মৃত্যু, কড়া বার্তা ইরানের ◈ দুইটি আসনের প্রার্থীদের খরচের সীমা জানাল ইসি ◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি

প্রকাশিত : ২৫ মে, ২০২১, ১০:৩৯ দুপুর
আপডেট : ২৫ মে, ২০২১, ১০:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়ার্ডের ৭৪ লট পণ্য নিলামে তোলা হচ্ছে

রিয়াজুর রহমান:[২] মঙ্গলবার দুপুর আড়াইটায় এ নিলাম অনুষ্ঠিত হবে।চট্টগ্রাম কাস্টম হাউস কর্তৃক এ বছরের নবম নিলামের আয়োজন এটি।এবারের নিলামে ৭৪টি লটের মধ্যে নিট ওভেন, টি-শার্ট, সোয়েটার, কম্বল, ব্যাপারি, ড্রাগণ ফল, আইসক্রিম কাপ, চামড়ার জুতা, লোহার তার, হ্যাঙ্গার, প্লাস্টিক জার, প্লাস্টিক শিট, আইসক্রিম কাপসহ বিভিন্ন পণ্য রয়েছে।

[৩] চট্টগ্রাম কাস্টম হাউস সূত্রে জানা যায়, সরকারি নিলাম পরিচালনাকারী প্রতিষ্ঠান মেসার্স কে এম করপোরেশন এই নিলাম পরিচালনা করছে। ব্যক্তি বা প্রতিষ্ঠান যে কেউ এ নিলামে অংশ নিতে পারবে।

[৪] নিলামে অংশ নিতে হলে দুপুর ২টার মধ্যে ব্যক্তির ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র ও হালনাগাদ টিন সার্টিফিকেটের কপি জমা দিতে হবে। তাছাড়া প্রতিষ্ঠানের ক্ষেত্রে হালনাগাদ করা ট্রেড লাইসেন্স, ভ্যাট রেজিস্ট্রেশন সনদ ও টিন সার্টিফিকেটের কফি জমা দিতে হবে। কাস্টম হাউসের নিলাম শাখা থেকেও নিলামের দরপত্র ও ক্যাটালগ সংগ্রহ করা যাবে।

[৫] কাস্টম হাউসের নিলাম শাখার সূএে জানা যায়, এবার ৭৪ লট আমদানিকৃত পণ্য নিলামে তোলা হবে। চলতি মাসের ১৮ মে থেকে নিলামে অংশ নেয়ার জন্য দরপত্র ও ক্যাটালগ বিক্রি শুরু হয়েছে। আজ দুপুর ২টা পর্যন্ত নিলামে অংশগ্রহণকারীরা প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে পারবেন।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়