শিরোনাম
◈ নতুন মার্কিন বাণিজ্য নীতি: বাংলাদেশের রপ্তানিতে মারাত্মক হুমকি ◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান

প্রকাশিত : ২৫ মে, ২০২১, ০৩:৫৭ রাত
আপডেট : ২৫ মে, ২০২১, ০৩:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অসহায় বয়োবৃদ্ধ পিতার দায়িত্ব নিলো না তিন সন্তান! হাসপাতালে ভর্তি করলো পুলিশ

স্বপন দেব: যিনি নিজের কঠোর শ্রম দিয়ে লালন পালন করে উপার্জনক্ষম করলেন তিনটি সন্তানকে। সেই সন্তানরাই আজ অসুস্থ পিতার দায়িত্ব নিতে অক্ষমতা প্রকাশ করে ফেলে দিলো রাস্তায়। পুলিশ ও এলাকাবাসীর শত অনুরোধও তাদের ধিকৃত বিবেককে জাগ্রত করতে পারলো না।

এ যেন নচিকেতার সেই বিখ্যাত গানের “ ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার..আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম”

মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা মঞ্জিলের বাসার সিড়ির পাশে সকাল থেকে অসুস্থ হয়ে পড়ে আছেন বয়োবৃদ্ধ অরুণ দে (৭৫)। শারিরীক অসুস্থতায় অসহায় হয়ে সিড়ির নিচেই কাতরাচ্ছেন তিনি। বাসার ভেতরে ছোট পুত্রবধু থাকলেও শ^শুড়কে বাঁচানোর জন্য এগিয়ে আসলো না।

এ অবস্থা দেখে মৌলভীবাজার সদর উপজেলার পরিবার পরিকল্পনা অফিসের পরিদর্শক অজয় রায় বয়োবৃদ্ধের অসহায়তে¦ও কথা জানালেন ৯৯৯ ফোন করে। সংবাদ পেয়েই মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া এর নির্দেশে মৌলভীবাজার মডেল থানার পুলিশ পরির্দক (তদন্ত) গোলাম মত্তুর্জা ও পুলিশ পরির্দক (অপরারেশন) মোঃ মশিউর রহমান এর তত্বাবধানে একদল পুলিশ ছুটে আসলেন বৃদ্ধের বাসায়। ঘটনাস্থলে পৌঁছে লোকটিকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসেন এবং চিকিৎসার সকল দায়িত্ব গ্রহণ করলেন।

জানা যায়, বয়োবৃদ্ধ অরুণ দে (৭৫) দীর্ঘদিন শহরের অভিজাত ম্যানেজার ষ্টলের মিষ্টির কারিগর ছিলেন। ব্যক্তি জীবনে তার ২ছেলে বিল্পব দে ও অর্জুন দে, রীতা দে নামে এক কন্যা সন্তান রয়েছে। তাঁর ২য় সন্তান অর্জুন তার স্ত্রী-সন্তানকে রেখে মৃত্যু বরণ করে। সেখানেই তিনি দীর্ঘ ২৫ বছর যাবৎ বসবাস করে আসছেন। বড় ছেলে বিল্পব দে বিয়ে করে তার স্ত্রীকে নিয়ে সিলেটের একটি ভাড়া বাসায় বসবাস করে আর সুনামগঞ্জে স্বর্ণের কারিগর হিসাবে কাজ করে। বাবা, এবং তার ভাইয়ের রেখে যাওয়া স্ত্রী-সন্তানকে কোন খোঁজ-খবর নেয় না।

মৌলভীবাজার মডেল থানার পুলিশ পরির্দক (তদন্ত) গোলাম মত্তুর্জা জানান, সংবাদ পেয়ে বয়োবৃদ্ধকে প্রায় অচেতন অবস্থায় উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করেছি। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে। পরিবারের ছেলে-মেয়ে, ও ছেলের স্ত্রীর সাথে একাধিকবার যোগাযোগ করেছি আমরা। কিন্তুু কেউ তাদের বাবার দায়িত্ব নিতে রাজি হচ্ছেনা। তিনি যে, পুত্রবধুর কাছে থাকতেন, সেই পুত্রবধু নিজের অসহায়ত্ব প্রকাশ করে শ^শুড়ের দায়িত্ব নিতে পারবেনা বলে জানিয়ে দিয়েছে। এখন এই বৃদ্ধ কার কাছে যাবে ? মানবিক কারণে এই অসহায় বৃদ্ধের পাশে দাড়াতে সমাজের হ্নদয়বান ব্যক্তিদের সহায়তা কামনা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়