শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২৪ মে, ২০২১, ০৭:১৯ বিকাল
আপডেট : ২৪ মে, ২০২১, ০৭:১৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোপালগঞ্জে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

আসাদুজ্জামান বাবুল: [২] জেলা শহরের মোহাম্মাদপাড়ায় সাইফুল ইসলাম ওরফে সোলায়মান (৫০) নামে এক চাকুরীজীবিকে পিটিয়ে হত্যা করেছে অজ্ঞাত ব্যক্তিরা। নিহত সাইফুল ইসলাম ওরফে সোলায়মানের বাড়ী ফরিদপুর জেলার, ভাঙ্গাঁ উপজেলার দক্ষিনগঙ্গা দরদী গ্রামে। সে ওই গ্রামের লতিফ মল্লিকের ছেলে। তবে কারা এবং কেন তাকে তাকে হত্যা করেছে তা এখনো পরিস্কার নয় পুলিশ।

[৩] সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে হত্যাকান্ডের তথ্যে নিশ্চিত করে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মাদ ছানোয়ার হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, ফরিদপুর জেলার ভাঙ্গাঁ উপজেলার দক্ষিনগঙ্গা দরদী গ্রামের লতিফ মল্লিকের ছেলে সাইফুল ইসলাম ওরফে সোলায়মানের দুগর্ন্ধযুক্ত রক্তাত্ত মরদেহ রোববার রাতে গোপালগঞ্জ জেলা শহরের মোহাম্মাদপাড়া এলাকার ভাড়াটিয়া একটি বাড়ী থেকে উদ্ধার করা হয়েছে। তার মাথায় আঘাতেরে চিহ্ন পাওয়া গেছে।

[৪] বাড়ীর মালিকের কাছ থেকে পাওয়া তথ্যে অনুযায়ী প্রথমিকভাবে জানা গেছে, নিহত সাইফুল ইসলাম একজন নারীকে স্ত্রী পরিচয় দিয়ে ওই বাড়ী ভাড়া নিয়ে স্বামী স্ত্রী হিসেবে বসবাস করতেন। কিন্ত নিহত সাইফুলকে কারা এবং কেন হত্যা করেছে তা এখনও পরিস্কার নয় পুলিশ। ঘটনার সময় বা পরে নিহত সাইফুলের ওই বাসায় কোন নারীকে পাওেয়া গেছে কিনা এমন এক প্রশ্নের উত্তরে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ ছানোয়ার হোসেন বলেন, নিহত সাইফুল ইসলামের সঙ্গেঁ আদৌ কোন নারী ছিলো কিনা তা এখনো নিশ্চিত হতে পারিনি। তবে নিহতর ফোন কললিষ্ট চেক করে দেখা হচ্ছে আসা করি এ হত্যা কান্ডের মোটিভ দ্রুত বের করা সম্ভব হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়