শিরোনাম
◈ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচির সঙ্গে ফোনে যে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ◈ এবার যে কারণে শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া! ◈ দেশের বাজারে টানা চার দফা বাড়ার পর কমেছে স্বর্ণের দাম! ◈ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধই থাকছে, এর প্রভাব কেমন হবে ◈ ভারতীয় তারকার প্রশংসা করতে গিয়ে ‘অপভাষা’র ব্যবহার! র‌বি শাস্ত্রীর কাণ্ডে শোরগোল ◈ সমান তালে লড়ছে ইরান, প্রত্যক্ষভাবে পাশে নেই কেউ ◈ ভারতীয় বোর্ডের বিশেষ পরিকল্পনা, দ্রুতই বৈভব সূর্যবংশীর টিম ইন্ডিয়ায় অভিষেক হচ্ছে ◈ এবার ইরানকে যে সুখবর দিল ফ্রান্স, বেকায়দায় ইসরাইল! ◈ ‘ক্ষমতার লড়াইয়ে ব্যস্ত সবাই, ভুক্তভোগী শুধু খেলোয়াড়রা’ : সাকিব আল হাসান ◈ নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন সাবেক গভর্নর আহসান এইচ মনসুর

প্রকাশিত : ২৪ মে, ২০২১, ০৭:২২ বিকাল
আপডেট : ২৪ মে, ২০২১, ০৭:২২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুই পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ

শরীফ শাওন: [২] খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মাহমুদ হোসেনকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিযুক্ত করা হয়েছে। অপর দিকে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গিয়াস উদ্দীন মিয়াকে দ্বিতীয় মেয়াদে উপাচার্য পদে নিযুক্ত করা হয়।

[৩] সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে বলা হয়, কর্মস্থলে যোগদানের পর থেকে নিয়োগের মেয়াদ ৪ বছরের হবে। উপাচার্য পদে তিনি বর্তমান পদের সমপরিমান বেতনভাতাদি পাবেন। বিধি অনুযায়ী সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।

[৪] শিক্ষা মন্ত্রণালয় জানায়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোন সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়