শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ২৪ মে, ২০২১, ০৫:৫৭ বিকাল
আপডেট : ২৪ মে, ২০২১, ০৫:৫৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শুক্রবার ইন্টারনেটে ধীরগতি থাকবে আট ঘন্টা: বিএসসিসিএল

শরীফ শাওন: [২] বাংলাদেশ সাবমেরিন কেব্ল কোম্পানি লিমিটেড জানায়, শুক্রবার বেলা ২টা থেকে রাত ১০টা পর্যন্ত উন্নয়ন কাজ চলমান থাকবে। এ সময় সাবমেরিন কেব্লের মাধ্যমে কক্সবাজার ল্যান্ডিং স্টেশনে টার্মিনেটেড সার্কিটগুলো বন্ধ থাকবে।

[৩] সোমবার বিএসসিসিএল বিজ্ঞপ্তিতে জানায়, যদিও এ সময়ে দ্বিতীয় সাবমেরিন কেব্ল ও আইটিসি সার্কিটগুলো চালু থাকবে। তারপরও ইন্টারনেট গ্রাহকেরা সাময়িকভাবে ইন্টারনেটের ধীরগতির সম্মুখীন হতে পারেন।

[৪] কক্সবাজার সড়ক বিভাগ ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সড়ক উন্নয়নকাজের জন্য ‘সি-মি-উই-৪’ সাবমেরিন কেব্লের কক্সবাজার ল্যান্ডিং স্টেশন থেকে বিচ ম্যানহোল পর্যন্ত বর্তমান ভূগর্ভস্থ কেব্লের বিকল্প রুট হিসেবে নতুন একটি ভূগর্ভস্থ কেব্ল রুট স্থাপনের কাজ শেষ হয়েছে। নতুন রুটে স্থাপিত অপটিক্যাল ফাইবার ও পাওয়ার কেব্লের সঙ্গে ‘সি-মি-উই-৪’ সাবমেরিন কেব্লের সংযোগ দেওয়া হবে। এ ছাড়া ‘সি-মি-উই-৪’ সাবমেরিন কেব্লের মাধ্যমে টার্মিনেটেড সার্কিটগুলো নতুন ভূগর্ভস্থ কেব্লে (বিচ ম্যানহোল থেকে কক্সবাজার ল্যান্ডিং স্টেশন) স্থানান্তর করা হবে।

[৫] সংশ্লিষ্টরা জানান, দেশে যে পরিমাণ ব্যান্ডউইথ ব্যবহার করা হয়, তার প্রায় অর্ধেক সরবরাহ করা হয় দ্বিতীয় সাবমেরিন কেব্লের মাধ্যমে।

  • সর্বশেষ