শিরোনাম
◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে ◈ ছুটিতে আসা প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি ◈ মা‌ঠে অ‌শোভন আচর‌ণের জন‌্য শাস্তি পেলেন পা‌কিস্তা‌নের সালমান আলি আঘা

প্রকাশিত : ২৪ মে, ২০২১, ১১:২৫ দুপুর
আপডেট : ২৪ মে, ২০২১, ০৪:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আগামী বছর জুলাইতে ক্যারি সায়মন্ডসকে বিয়ে করছেন বরিস জনসন

রাশিদুল ইসলাম : [২] ২০১৯ সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী ও তার বান্ধবী সায়মন্ডসের এনগেজমেন্ট হলেও করোনাভাইরাসের কারণে এতদিন বিয়ের পিড়িতে বসা হয়নি। বরিসের বয়স ৫৬ এবং সায়মন্ডসের ৩৩ বছর। ডেইলি মেইল

[৩]  বিয়ের অনুষ্ঠান স্থল এখনো ঠিক না হলেও আগামী বছর জুলাইতে করোনাভাইরাস পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হবে এবং বেশ ধুমধাম করেই তাদের বিয়ে হবে বলে আশা করছেন উভয়ের পরিবার ও বন্ধুবান্ধবরা। কেন্ট-এর পোর্ট লিম্পনে সাফারি পার্কেও হতে পারে এই আনুষ্ঠানিকতা।

[৪] ব্রিটিশ ট্যাবলয়েড পত্রিকাগুলো বলছে আগামী বছর ৩০শে জুন তাদের বিয়ের তারিখ ঠিক হয়েছে। এরই মধ্যে একটি পুত্র সন্তান জন্ম দিয়েছেন ক্যারি সায়মন্ডস। সান

[৫] ব্রিটেনের ইতিহাসে প্রথম অবিবাহিত যুগল হিসেবে প্রবেশ করেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর ডাউনিং স্ট্রিটের বাসভবনে। সন্তানের জনক-জননী হলেও আনুষ্ঠানিক বিবাহবন্ধনে আবদ্ধ না হওয়া পর্যন্ত পুরোপুরিভাবে ক্যারি সায়মন্ডসের নামের আগে ফার্স্টলেডি খেতাবটি যুক্ত হতে পারছে না।

[৬] গত বছর ফেব্রুয়ারিতে তাদের এনগেজমেন্ট এবং মিসেস সায়মন্ডস যে অন্তঃসত্ত্বা সে ঘোষণা দেওয়া হয়। গত বছরের এপ্রিলে তাদের সন্তান উইলফ্রেড জন্মগ্রহণ করে।

[৭] বরিস জনসন এর আগে দু’বার বিয়ে করেছিলেন। সর্বশেষ স্ত্রী মেরিনা হুইলারের সঙ্গে তার বিচ্ছেদ ঘটে ক্যারি সায়মন্ডসের সঙ্গে প্রেমের সম্পর্কের খবর রটে যাওয়ার পর। মেরিনা হুইলার দুটি কন্যা এবং দুটি সন্তানের মা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়