শিরোনাম
◈ ‘খেলার মাঠে রাজনীতি নয়’: বাংলাদেশের পক্ষে সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছি : পাকিস্তানের প্রধানমন্ত্রী ◈ নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব: এক গ্রামেই ১৬২ জনকে হত্যা, পুড়িয়ে দেওয়া হলো রাজপ্রাসাদ ◈ জরিপ: আওয়ামী লীগের ৪৮ শতাংশ ভোটার এবার বিএনপির পক্ষে, ৯০ শতাংশের ভোট দেওয়ার আগ্রহ ◈ কেন দেশে ফিরছেন না আ.লীগ নেতারা জানালেন সাদ্দাম ◈ বিদ্রোহীতে ক্লান্ত ধানের শীষ প্রার্থীরা, আলোচনায় বসতে পারেন তারেক ◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার ◈ মাত্র ২১ দিনের মধ্যে প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস ◈ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি: রফতানি বাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা

প্রকাশিত : ২৪ মে, ২০২১, ০৪:৩০ সকাল
আপডেট : ২৪ মে, ২০২১, ০৪:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তোফায়েল আহমেদ: নিরব নাগরিক প্রতিরোধ

তোফায়েল আহমেদ: আমরা বাংলাদেশে একটি অত্যন্ত ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে ধুঁকে ধুঁকে চলছি। সে ব্যবস্থাটিকে মরার ওপর খাড়ার ঘা এর মতো অসহ্য করে তুলেছে এদেশের  ওষুধ কোং, ক্লিনিক-ডায়াগনিস্টিক সেন্টার ও চেম্বারে, হাসপাতালে রোগী দেখা বা প্রশাসনে থাকা কিছু পেশাদার চিকিৎসকের একটি দুষ্টচক্র (vicious circle/unholy network)। এর বিরুদ্ধে সর্বাত্মক ‘নাগরিক প্রতিরোধ’ গড়ে তোলা দরকার। এ জন্য কোনো বৃহৎ সংগঠনের প্রয়োজন নেই তা বলবো না, তবে না থাকলেও প্রতিরোধ হতে পারে। প্রতিদিন অসংখ্য মানুষ আমরা নানা ডাক্তারের চেম্বারে যাই। অপেক্ষা করি। এ অপেক্ষমান সময়ে পরস্পরের সঙ্গে এ বিষয়ে কথা বলুন।  চেম্বারে ঢুকে প্রয়োজনীয় কথাবার্তা শেষে প্রেসক্রিপসানটা হাতে নিয়ে আপনার ডাক্তারকে দুটি প্রশ্ন করুন। [১] আপনি কি কোনো ড্রাগ কোম্পানির কোনো অর্থ/উপঢৌকন নেন?

[২] আপনি কি ডায়াগনিস্টিক সেন্টারের কমিশন নেন? বেশির ভাগ ক্ষেত্রে উত্তর ‘না’ হতে পারে। আপনি না উত্তর হলে বলুন, ‘ধন্যবাদ’। উত্ত র ‘হ্যাঁ’ হলেও সত্য বলার জন্য ধন্যবাদ দিন। কোনো উত্তর না দিলে বলুন, ‘আল্লাহ আপনাকে হেদায়েত দিন’। নিরবে একটি নাগরিক অন্দোলনের সূচনা হয়ে গেলো। লেখক : স্থানীয় সরকার বিশেষজ্ঞ। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়