শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, কি বরফ গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ২৩ মে, ২০২১, ০৭:২৯ বিকাল
আপডেট : ২৩ মে, ২০২১, ০৭:২৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মোবাইল বন্ধক রেখে ইয়াবা ব্যবসা, আটক এক মাদক কারবারী

রাজু চৌধুরী : [২] চট্টগ্রামে সুদের ব্যবসার মতই মোবাইল এর বিনিময় ইয়াবার এক অভিনব ব্যবসা চালু করেছে দিদার নামে এক মাদক বেপারী। ইয়াবা ও মোবাইলসহ দিদার হোসেন (২৩) নামে সেই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

[৩] শনিবার গভীর রাতে নগরীর আগ্রাবাদ বেপারি পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দিদার ক্রেতাদের কাছ থেকে মোবাইল বন্ধক রেখে ইয়াবা বিক্রি করত !

[৪] ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাত প্রায় ১ টার দিকে আগ্রাবাদ বেপারি পাড়া সুমন টাওয়ারের সামনে থেকে দিদারকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তার বাসা থেকে আরও ৩৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে সে জানায়, সে মোবাইল বন্ধক রেখে ইয়াবা বিক্রি করে। প্রতিটি মোবাইলের বিনিময়ে ২ টি থেকে ৪ টি পর্যন্ত ইয়াবা দেয়। কম দামি মোবাইল হলে ১ মোবাইলের বিনিময়ে ২ টি এবং একটু বেশি দামি হলে ১ মোবাইলের বিনিময়ে ৪ টি ইয়াবা দেওয়া হয়।

[৫] যাদের টাকা থাকে না তারা এই পদ্ধতিতে ইয়াবা কেনে। তিন থেকে পাঁচদিনের মধ্যে টাকা দিতে না পারলে সেই মোবাইল বিক্রি করে দেওয়া হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী হালিশহর ছোটপুল এলাকায় তার বাসা থেকে এরকম বন্ধকীকৃত ১৩ টি মোবাইল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বললেন ওসি মহসীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়