শিরোনাম
◈ রাতের আঁধারে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের খুঁজছে পুলিশ ◈ ছয় মাসেও বদলায়নি ঢাবির শেখ পরিবারের নামে থাকা পাঁচ স্থাপনার নাম ◈ বিদেশে কর্মী পাঠানো কমেছে ৩৬ শতাংশ, বাড়ছে কর্মসংস্থানের সংকট ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে ৩১৭ রানে দিন শেষ বাংলাদেশের ◈ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর সিঙ্গাপুর যে কারণে এখন সবচেয়ে দূষিত! ◈ আশুলিয়ায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ◈ দত্তকের নামে ঢাকায় শিশু কেনাবেচার রমরমা বাণিজ্য, ছেলে ৩–৫ লাখ টাকায় বিক্রি ◈ স্কুলছাত্রী তাজমিন হত্যা: বিপদ জেনেও কেন ঘটনাস্থলে সিএনজি অটোরিকশা ফেলে যেতে হলো জানা গেল কারণ ◈ ট্রাম্পের পরা স্যুট বাংলাদেশে তৈরি, বিশ্ববাজারে পোশাকশিল্পের সাফল্য আলোচনায়! ◈ ভারতের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানিতে বাধা দূর ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহারের দাবি বাংলাদেশের

প্রকাশিত : ২৩ মে, ২০২১, ০৬:২৬ বিকাল
আপডেট : ২৩ মে, ২০২১, ০৬:২৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মেডিকেল ভর্তি পরীক্ষায় শীর্ষে ফরিদপুরের সারদা সুন্দরী মহিলা কলেজ

হারুন-অর-রশীদ: [২] এবছরের মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় শীর্ষে রয়েছে ফরিদপুরের ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের ছাত্রীরা। এ মহিলা কলেজটি থেকে ২০২১ সালের মেডিকেল ভর্তি পরীক্ষায় মোট ১৮ জন শিক্ষার্থী দেশের বিভিন্ন মেডিকেল কলেজে চান্স পেয়েছে।

[৩] রোববার (২৩ মে) সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী গোলাম মোস্তফা সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

[৪] চান্সপ্রাপ্ত ছাত্রীরা হলেন, ঢাকা মেডিকেল কলেজে প্রত্যুষ পোদ্দার পায়েল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে আলিফ সুলতানা রুমু, ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে নীলা আক্তার, চৌধুরী মাঈশা মুক্তরাহ, আফসানা আক্তার, সানজিদা আক্তার দিনা ও ফাতেমা ঐশী, কক্সবাজার মেডিকেলে মাসুমা সুলতানা, দিনাজপুর মেডিকেলে আদিবা হোসেন, গোপালগঞ্জ মেডিকেলে অর্পিতা রায়, ময়মনসিংহ মেডিকেলে সুমাইয়া বিনতে ফারুক ও হৃদিতা সাহা হৃদি, খুলনা মেডিকেলে আদিবা হাসান, মাগুরা মেডিকেলে ইসমত জেরিন আইভি, বরিশাল মেডিকেলে দেবোজ্যোতি মজুমদার ও আরিফা সুলতানা, রাজশাহী মেডিকেলে কনকচ্যুতি চক্রবর্তী ও কুমিল্লা মেডিকেলে ফারিহা সারা।

[৫] কলেজটির অধ্যক্ষ প্রফেসর কাজী গোলাম মোস্তফা বলেন, বিগত বছরগুলোর তুলনায় এ বছর আমাদের কলেজ থেকে অনেক বেশি ছাত্রী মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পেয়েছে। এ খবরে আমরা সত্যিই খুব আনন্দিত।

[৬] তিনি বলেন, গত বুধবার (১৯ মে) আমাদের কলেজের শিক্ষকমন্ডলী এ বছরে মেডিকেলে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। করোনা পরিস্থিতির কারণে সীমিত পরিসরে ছাত্রীদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

  • সর্বশেষ