শিরোনাম
◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা ◈ ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব : ইশরাক হোসেন ◈ সংস্কার, বাণিজ্য ও অভিবাসন: ইইউর সঙ্গে নতুন সম্পর্কের সুযোগ বাংলাদেশের ◈ বাংলাদেশ তার সার্বভৌমত্ব রক্ষা করবে, অন্য দেশের হস্তক্ষেপ চাই না: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৩ মে, ২০২১, ০৫:৪৯ বিকাল
আপডেট : ২৩ মে, ২০২১, ০৫:৪৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]মহাকাশ অভিযানের জন্য তৈরি করা উড়োজাহাজের ৩য় সফল উৎক্ষেপণ করলো বেসরকারি কোম্পানি ভার্জিন গ্যালাকটিক’স

আসিফুজ্জামান পৃথিল: [২]আগামী বছরই গ্রাহদের মহাশূণ্যে নিয়ে যেতে চায় প্রতিষ্ঠানটি।

[৩] যুক্তরাষ্ট্রে নিউ মেক্সিকোর সদরদপ্তরে তারা নিজেদের এই পরীক্ষাগুলো চালাচ্ছে। স্পেসপ্লেন ভিএসএস ইউনিটি এবারে ৫৫.৪৫ মাইল উচ্চতায় যেতে সক্ষম হয়। যা বায়ুমণ্ডলের সবচেয়ে উপরের অংশ। মার্কিন সরকার ৫০ মাইলকে মহাশূণ্যের প্রান্ত বলে নির্ধারিত করেছে। সে হিসেবে মহাকাশযানটি মহাশূণ্যে যেতে পেরেছে। সিএনএন

[৪] এই খবর বিনিয়োগকারীদের মধ্যে আশার সঞ্চার করেছে। বুধবারই এই পরীক্ষাটি হবে সে খবরে ভার্জিনের শেয়ারের দর ১৪ শতাংশ বেড়েছিলো। এর আগের স্পেসফাইটে ইউনিটির রকেট ইঞ্জিন জ¦লতে ব্যর্থ হয়েছিলো। ফলে কয়েকমাসের জন্য পিছিয়ে যায় কোম্পানিটির টেস্ট শিডিউল। বিবিসি

[৫] ২০০৪ সালে ব্রিটিশ বিলিওনিয়ার রিচার্ড ব্রানসন ভার্জিন গ্যালাকটিকোস চালু করেন। এরপর বড় একটি সময় তিনি বিনিয়োগকারীদের আকর্ষণ করতেই ব্যয় করেছেন। মহাকাশে যেতে ২ থেকে আড়াইলাইখ ডলার মূল্যের ৬০০ টিকিট ইতোমধ্যেই বিক্রি করে ফেলেছে ভার্জিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়