শিরোনাম
◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা

প্রকাশিত : ২৩ মে, ২০২১, ০২:৫৮ দুপুর
আপডেট : ২৩ মে, ২০২১, ০২:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোয়ালন্দে গলায় গামছা পেঁচিয়ে কিশোরের আত্মহত্যা

কামাল হোসেন: রাজবাড়ীর গোয়ালন্দে রিমন মন্ডল নামে ১৫ বছর বয়সী এক কিশোর গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
রোববার (২৩ মে) সকাল ৭টার দিকে উপজেলার উজানচর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত রিমন গোয়ালন্দ উপেজেলার উজানচর ইউনিয়নের ১নং ওয়ার্ডের হারেজ মিয়া পাড়ার আক্কাছ মন্ডলের ছেলে।
রিমনের মামাতো ভাই মিঠুন মোল্লা জানান, রিমন মাটিটানা ড্রাম ট্রাকে কাজ করে।

প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে ১০টার দিকে সে তার নিজ রুমে ঘুমিয়ে পড়ে। সকাল ৭টার দিকে তার সহকর্মী কাজে যাওযার জন্য ডাকতে আসে। ডাকাডাকিতে কোন সাড়া শব্দ না পেয়ে এক পর্যায়ে দরজা ভেঙ্গে ঘরের ভিতরে ঢুকে তাকে গলায় গামছা পেঁচিয়ে রুমের আড়ার সাথে ঝুঁলতে দেখা যায়। পরিবারের লোকজন দ্রুত গামছা কেটে নীচে নামিয়ে দেখে তার মৃত্যু হয়েছে। তিনি আরো জানান, রিপন মাটিটানা ড্রাম ট্রাকের হেলপার। কেন আত্নহত্যা করল তার সঠিক কারন জানা যায়নি। তবে প্রতিবেশীর এক মেয়ের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল বলে জানায়।

এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার এস আই মো. মিজান আকন্দ বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়