শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৩ মে, ২০২১, ০৯:৪৩ সকাল
আপডেট : ২৩ মে, ২০২১, ০৯:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সুইজারল্যান্ডে নতুন ইতিহাস লেখার অপেক্ষায় বাংলাদেশের রোমান সানা ও দিয়া

স্পোর্টস ডেস্ক : [২] সুইজারল্যান্ডের লুজান শহরে বাংলাদেশের খেলাধুলার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছেন রোমান সানা এবং দিয়া সিদ্দিকী। চলমান আর্চারি বিশ্বকাপে বাংলাদেশের রিকার্ভ মিক্সডে রোববার নেদারল্যান্ডসের মুখোমুখি হবেন বাংলাদেশের দুই আর্চার। অবশ্য, ফাইনালে উঠে এরই মধ্যে দেশের ইতিহাসে সেরা সাফল্য নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ। ফাইনাল জিতলে প্রাপ্তিটা দাঁড়াবে ষোলো আনায়।

[৩] দুই বছর আগে নেদারল্যান্ডসে বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতে সবার মনোযোগ কেড়ে নিয়েছিলেন রোমান। এবার দিয়া সিদ্দিকীকে সাথে নিয়ে সেই সাফল্যকে ছাড়িয়ে গেছেন। অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করা রোমানের দৃষ্টি এখন স্বর্ণ জয়ের দিকে। তাতে শেষ বাধা নেদারল্যান্ডসের ফন ডেন বার্গ ও গ্যাবরিয়েলা ক্লোসা। রোববার (২৩ মে) সুইজ্যারল্যান্ড সময় সকাল ১১.২৫ এবং বাংলাদেশ সময় বিকেল ৩.২৫ মিনিটে শুরু হবে ফাইনাল।

[৪] ফাইনাল পর্যন্ত এই যাত্রায় বাংলাদেশেরচেয়ে এগিয়ে থাকা চারটি দলকে হারিয়েছে রোমানরা। এখন কেবলি সে সংখ্যাটি বাড়ানোর অপেক্ষা। তাহলে বিশ্বমঞ্চে আরও একবার দেখা যাবে লাল-সবুজের আধিপত্য। - আচারি ফেডরেশন/ যমুনাটিভি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়