শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২২ মে, ২০২১, ০৭:৩২ বিকাল
আপডেট : ২২ মে, ২০২১, ০৭:৩৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গত ২৪ ঘণ্টায় ভারতে শনাক্ত কমলেও বেড়েছে মৃত্যু

রাকিবুল রিফাত: [২] শনিবার গত ২৪ ঘণ্টায় আগের দিনের তুলনায় শনাক্তের পরিমাণ কমেছে, কিন্তু নতুন মৃতের সংখ্যা অব্যাহত আছে ৪ হাজারের বেশি। এনডিটিভি

[৩] শনিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪ হাজার ১৯৪ জনের মৃত্যু হয়েছে। করোনা শনাক্ত হয়েছে প্রায় ২ লাখ ৫৭ হাজার জনের। এ নিয়ে টানা পঞ্চম দিন শনাক্তের পরিমাণ তিন লাখের নিচে রয়েছে। একদিনে ২০ লাখ ৬৬ হাজার ২৮৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

[৪] ভারতে এ পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা ২ কোটি ৬২ লাখের বেশি। যেখানে মোট মৃত্যু ২ লাখ ৯৫ হাজার।

[৫] গত মার্চের মাঝামাঝিতে ভারতে একদিনে শনাক্ত করোনা রোগীর সংখ্যা ছিল ২০ হাজারের কাছাকাছি। তারপর দেশটিতে ক্রমান্বয়ে বাড়তে থাকে সংক্রমণ। ভেঙে পড়ে দেশটির স্বাস্থ্য ব্যবস্থা। দেখা দেয় অক্সিজেন ও হাসপাতালগুলোতে বেডের সংকট। সম্পাদনা: সুমাইয়া ঐশী

  • সর্বশেষ
  • জনপ্রিয়