শিরোনাম
◈ ‘ভারত যা চাইবে তাই পাবে’: মোদিকে নিয়ে ট্রাম্পের উচ্ছ্বসিত প্রশংসা ◈ কারখানা প্রস্তুত, নেই গ্যাস: ঋণের চাপে দিশেহারা শিল্প উদ্যোক্তারা, থমকে গেছে হাজার কোটি টাকার বিনিয়োগ ◈ পুঁজিবাজারে নতুন বড় কোম্পানি: বিআরবি ক্যাবলের আইপিওর প্রস্তুতি শুরু ◈ বাংলাদেশে ধর্ষণ ও হত্যার আলোচিত ছয়টি মামলা কী অবস্থায় আছে?  ◈ কোরবানির পরবর্তী সাতদিন ঢাকার বাইরে থেকে চামড়া ঢাকায় প্রবেশ নিষিদ্ধ থাকবে ◈ ট্রাম্পের 'পাগলামি' ও বিশ্বরাজনীতিতে আমেরিকার একাকীত্ব  ◈ কুয়েতে ২৪০ টন খাদ্য সহায়তা দিচ্ছে বাংলাদেশ ◈ চিনিযুক্ত পণ্যে কর কমানোর ভাবনা, স্বয়ংক্রিয় ট্যাক্স রিফান্ড চালুর পরিকল্পনা এনবিআরের ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক খাদে উল্টে নিহত ১৫ ◈ ঈদে জাতীয় ঈদগাহে থাকছেন তারেক রহমান, নিজ নিজ এলাকায় নামাজ পড়বেন মন্ত্রীরা

প্রকাশিত : ২২ মে, ২০২১, ০২:২২ দুপুর
আপডেট : ২২ মে, ২০২১, ০২:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বজ্রপাতের সময় যে দোয়া পড়তেন রাসুলুল্লাহ (সা.)

ইসলামি ডেস্ক: শুরু হয়েছে কালবৈশাখীর সময়। দেশের কোথাও না কোথাও প্রায় হানা দিবে ঝড়, তার সঙ্গে থাকবে বজ্রপাত।বজ্রপাতের গর্জন আমাদের অনেককেই কিছুটা সময়ের জন্য তটস্থ করে দেয়। অনেকে ভয়ে ছোটাছুটিও শুরু করে দেন।

কিন্তু বজ্রপাতের সময় কী করা উচিত? সে বিষয়ে ইসলামে সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে।রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেঘের গর্জন থেকে আশ্রয় লাভ করতে আল্লাহর কাছে দোয়া করতেন।

হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত তিনি বলেন, নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেঘের গর্জন ও বজ্রপাতের শব্দ শুনতে পেতেন তখন বলতেন-

আল্লাহুম্মা লা তাক্বতুলনা- বিগাদাবিকা ওয়া লা তুহলিকনা- বিআ’জা-বিকা ওয়া আ’-ফিনা- ক্বাবলা জালিক। (মুসনাদে আহমাদ তিরমিজি)অর্থ : হে আল্লাহ! তুমি আমাদেরকে তোমার রোষের দ্বারা হত্যা করো না; তোমার শাস্তির দ্বারা আমাদেরকে ধ্বংস করো না; বরং এর পূর্বেই আমাদেরকে প্রশান্তি দান করো।আল্লাহ তাআলা এ দোয়ার মাধ্যমে সমগ্র মুসলিম উম্মাহকে বজ্রপাতের ভয়াবহতা ও ক্ষতি থেকে রক্ষা করুন। আমিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়