শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলেও যুদ্ধবিরোধী বিক্ষোভ, চাপে নেতানিয়াহু ◈ হরমুজ প্রণালী দিয়ে পাকিস্তানের ২০ জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান ◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার

প্রকাশিত : ২২ মে, ২০২১, ০২:১৫ দুপুর
আপডেট : ২২ মে, ২০২১, ০২:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রাম বন্দরে রাসায়নিক বোঝাই একটি কনটেইনারে অগ্নিকাণ্ড

রিয়াজুর রহমার: [২] শনিবার (২২ মে) সকাল সাড়ে ৮টার দিকে বন্দরের চার নম্বর গেটের আট নম্বর ইয়ার্ডে রাখা কনটেইনারে এ অগ্নিকাণ্ড ঘটে। তবে এতে বন্দরের অপারেশনাল কার্যক্রমে কোনো সমস্যা হয়নি।

[৩] চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক বলেন, কনটেইনারটিতে অ্যাকুয়ারিয়ামে দেওয়ার জন্য আমদানি করা অক্সিজেন সাপ্লিমেন্ট সোডিয়াম পার কার্বনেট ট্যাবলেট ছিলো এগুলো রাসায়নিক। তবে দাহ্য কি না আমরা নিশ্চিত হতে পারিনি। কারণ কনটেইনারে এরকম কোনো সিম্বল ছিল না।

[৪] তিনি বলেন, অতিরিক্ত গরমে অক্সিজেন সাপ্লিমেন্ট ভর্তি কনটেইনারটির ভেতর থেকে ধোঁয়া বের হতে থাকে। খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

[৫] বন্দরের অপারেশনাল কার্যক্রম স্বাভাবিক আছে বলে জানিয়েছেন সচিব ওমর ফারুক।

[৬] নগরীর আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ জানান, আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চারটি গাড়ি ঘটনাস্থলে যায। সকাল সাড়ে ১০টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়