শিরোনাম
◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের ◈ ফাইনালে শ্রীলঙ্কার কা‌ছে ৪ রানে হার, রানার্সআপ বাংলাদেশ ◈ একের পর এক ফ্লাইট বাতিল, আর্থিক ক্ষতির মুখে এভিয়েশন খাত ◈ ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম চালানে এলো ১৮টি ◈ ক্ষমা চেয়েও রক্ষা নেই ইনফান্তিনোর, ফিফা কাউন্সিলের কাঠগড়ায় সভাপতি ◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি ◈ ১৫ ঘণ্টা পর মুক্তি পেলেন কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য

প্রকাশিত : ২২ মে, ২০২১, ১১:৫৯ দুপুর
আপডেট : ২২ মে, ২০২১, ১১:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চুয়াডাঙ্গায় বাল্যবিয়ে পণ্ড, বর-কাজীকে কারাদণ্ড

ডেস্ক নিউজ: চুয়াডাঙ্গার সদরের পিরোজখালী গ্রামে বাল্যবিয়ের থামিয়ে বর ও কাজীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।শুক্রবার (২১ মে) দিবাগত রাত ১২টায় চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান চালান সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ সাদিকুর রহমান।

কারাদণ্ড প্রাপ্ত বর রকি আলী (২৩) চুয়াডাঙ্গা সদর উপজেলার পিরোজখালী গ্রামের আইনাল হকের ছেলে ও কাজী জাহিদুল ইসলাম (৪২) একই গ্রামের মৃত রমজান আলীর ছেলে।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদরের পিরোজখালী গ্রামে গভীর রাতে বাল্যবিয়ের চলছে, এমন খবর পেয়ে ঘটনাস্থলে যান ইউএনও মুহাম্মদ সাদিকুর রহমান।

পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রকি আলীকে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৭ ধারায় এক মাস ও কাজী জাহিদুল ইসলামকে ৯ ধারায় তিন মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়। তাদের রাতেই কারাগারে পাঠানো হয়।জাগো নিউজ ২৪

  • সর্বশেষ